টাঙ্গাইলে ২ শিশু হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড
সারাদেশ

টাঙ্গাইলে ২ শিশু হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিনিধি, টাঙ্গইল : টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় দুই শিশু হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন দিয়েছেন আদালত।

সোমবার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে টাঙ্গাইল অতিরিক্ত জেলা ও দায়রা জজের দ্বিতীয় আদালতের বিচারক সাউদ হাসান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আট আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মিল্টন (২২), বাহাদুর মিয়া (২২) ও রনি মিয়া (২৫)।

আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্তরা হলো- শাহিনুর, জহিরুল ও মালেক।

যাবজ্জীবনপ্রাপ্তরা হলো- মো. শামিম, মো. জাকির হোসেন ও আরিফ। এদের মধ্যে আরিফ পলাতক রয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৬ জানুয়ারি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় শিশু শাকিল (১১) ও ইমরানকে (১১) অপহরণ করে মুক্তিপণ দাবি করে আসামিরা। মুক্তিপণ না পেয়ে তিন দিন পর ২৯ জানুয়ারি ওই শিশুকে গলা কেটে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহত এক শিশুর মা ওই দিন বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা করেন।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা