সারাদেশ

হালদা নদীতে গভীর রাতে ইউএনও’র  অভিযান

নিজস্ব প্রতিনিধি, হাটহাজারী চট্টগ্রাম : এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে অভিযান চালিয়ে ১ হাজার মিটার মাছ ধরার জাল, নৌকা এবং বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করেছেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন।

মিঠা পানির মৎস্য অভয়ারণ্য হালদা নদীর হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের নয়াহাট অংশে রোববার (১৩ ডিসেম্বর) গভীর রাতে এ অভিযান চালান ইউএনও।

এসময় ইউএফডি এবং নিরাপত্তাবাহিনী সদস্যরা তাকে সহায়তা করেন। স্থানীয় সমাজসেবক তারিকুল কালাম তুহিন সঙ্গে ছিলেন।

উল্লেখ্য, মৎস্য অভয়ারণ্য হালদা নদী থেকে মা মাছ শিকার আইনতঃ নিষিদ্ধ হলেও রাতের আঁধারে অনেকে চুরি করে মাছ শিকারের চেষ্টা চালায়। তবে উপজেলা প্রশাসনের নিয়মিত নজরদারী এবং অভিযানের কারণে তুলনামূলক কমে আসছে এই প্রবণতা।

সান নিউজ/জেএম/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা