সারাদেশ

উদ্বোধন হলো বাংলাদেশ-ভারত রুটে ডামি ট্রেন 

নিজস্ব প্রতিনিধি, নীলফামারী : বাংলাদেশের চিলাহাটি থেকে ভারতের হলদিবাড়ী রুটে রেল চলাচল শুরু হচ্ছে আগামী ১৭ ডিসেম্বর। এ উপলক্ষে রোববার (১৩ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন চিলাহাটি এসে ডামি ট্রেন উদ্বোধন করেন।

রেলপথমন্ত্রী নুরল ইসলাম সুজন চিলাহাটি এসে রেল রুট উদ্বোধনের যাবতীয় কার্যক্রম ঘুরে দেখেন এবং রেলের উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। তিনি মালবাহী ট্রেনের বগি ইঞ্জিনসহ সব কিছু ঠিক ঠাক আছে কিনা, তা দেখেন।

এ সময় রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দীন সরকার, সংরক্ষিত আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম, জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, নীলফামারী জেলার পুলিশ সুপার মোখলেছুর রহমান, ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা শবনম, ৫৬ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক মামুনুল হক মামুন, উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির নেত্রী সরকার ফারহানা আক্তার সুমিসহ আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

এমবাপের মন্তব্যে চীনের মানুষের অনুভূতিতে আঘাত

ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপেকে ঘিরে তৈরি হওয়া একটি বিতর্কিত মন্তব্য আন্তর্...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা