সারাদেশ

রাজাপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, ঝালকাঠি : ঝালকাঠির রাজাপুরে ইউপি সদস্য মো. বাবুল তালুকদারের বিরুদ্ধে দেড়লাখ টাকার বনজ গাছ কাটার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গাছের মালিক মো. হাফিজুর রহমান ফরাজী বাদী হয়ে রোববার (১৩ ডিসেম্বর) দুপুরে থানায় অভিযোগ দায়ের করেন। হাফিজুর রহমান উপজেলার চাড়াখালি গ্রামের মৃত ওয়াজেদ আলী ফরাজীর পুত্র।

অভিযোগ সূত্রে জানা গেছে, ৩০ বছর পূর্বে ক্রয়সূত্রে নুরজাহান বেগম ঐ জমির মালিক হয়। নুরজাহান বেগমের মৃত্যুর পরে ওয়ারিশসূত্রে হাফিজসহ তিন পুত্র মালিক হয়। কিন্তু বর্তমানে ঐ জমিতে থাকা বিভিন্ন প্রজাতির বনজ গাছ (মেহগনি, রেন্ট্রি ও চাম্বুল) গালুয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য বাবুল তালুকদার জোড়পূর্বক লোকবল দিয়ে কেটে ফেলে তা আত্মসাতের পায়তারা করেন।

অভিযুক্ত মো. বাবুল তালুকদার জানায়, স্কুলের ভবন নির্মাণের জন্য গাছ কেটে জায়গা পরিস্কার করা হয়েছে।

রাজাপুর থানা পরিদর্শক (তদন্ত) মো. আবুল কালাম আজাদ বলেন, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়ে গাছ কাটা বন্ধ করা হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/আরকে/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা