সারাদেশ

বোয়ালমারীতে গৃহবধূর আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত গৃহবধূ উপজেলার দাদপুর ইউনিয়নের কমলেশ্বরদী গ্রামের সোহাগ শেখের স্ত্রী রনি সুলতানা (২৩)।

রোববার (১৩ ডিসেম্বর) সকালে তিনি আত্মহত্যা করেছেন বলে জানা যায়। খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। সোহাগ শেখ পেশায় একজন মিল শ্রমিক।

থানা সূত্রে জানা যায়, কমলেশ্বরদী গ্রামের মনির উদ্দিন শেখের মেয়ে রনি সুলতানার দুই বছর আগে বিয়ে হয় একই গ্রামের শুকুর শেখের ছেলে সোহাগ শেখের সঙ্গে।

পারিবারিক কলহের জের ধরে রোববার (১৩ ডিসেম্বর) ভোরে নিজ বসত ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে সে। খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ সকাল ৯টার দিকে লাশ উদ্ধার করে।

এ ঘটনায় গৃহবধূর চাচা মো. মোশাররফ হোসেন বাদি হয়ে থানায় ইউডি মামলা করেছেন। মামলা নম্বর ৪৩। লাশ উদ্ধারকারী কর্মকর্তা এসআই ওহিদুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।

সান নিউজ/কেএস/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা