সারাদেশ

আট হাজার ইয়াবা নিয়ে পিতা-পুত্রসহ আটক -৩

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁহ এলাকা হতে ৮ হাজার ইয়াবা নিয়ে পিতা-পুত্রসহ ৩ জনকে আটক করা হয়েছে।

শনিবার (১২ ডিসেম্বর) রাত ১০ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সোমেন মন্ডলের সার্বিক তত্ত্বাবধানে ও পরিদর্শক চাঁন মিয়ার নেতৃত্বে ইসলামাবাদ খোদাইবাড়ী এলাকাস্থ চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পশ্চিম পার্শ্বে মেসার্স ইমন ফিলিং স্টেশনের সামনে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন আবু জাফর আনসারী (৪৯), পিতা- মৃত কবির আহামদ, সাং- ধর্মের ছড়া, ৮ নং ওয়ার্ড, ইসলামপুর ইউনিয়ন, থানা- কক্সবাজার সদর, মনজুর আলম (৪৭), পিতা- মৃত নুর আহামদ, সাং- উত্তর গোমাতলী, ৭ নং ওয়ার্ড, পোকখালী ইউনিয়ন, থানা- কক্সবাজার সদর ও মোঃ ইয়াছিন তুফা (৩০), পিতা- আবু জাফর আনসারী, সাং ধর্মের ছড়া, ৮ নং ওয়ার্ড, ইসলামপুর ইউনিয়ন, কক্সবাজার সদর।

এসময় ৩ জনকে ৮০০০ পিস ইয়াবাসহ আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। প্রাথমিক জিজ্ঞেসাবাদে জানা গেছে, তারা পরস্পরের সহযোগিতায় ঈদগাঁহ-ইসলামপুর ও এর আশপাশের এলাকায় দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা চালিয়ে আসছিল।

গ্রেফতারকৃত ব্যক্তি আবু জাফর আনসারী (৪৯) ও মোঃ ইয়াছিন তুফা (৩০) সম্পর্কে পিতা-পুত্র।

উক্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক চাঁন মিয়া বাদী হয়ে আটককৃত ব্যক্তিদের আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) সারণীর ১০(গ) ও ৪১ ধারায় কক্সবাজার সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন সহকারী পরিচালক সোমেন মন্ডল।

সান নিউজ/জেএম/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা