সারাদেশ

গোপালগঞ্জে শীতার্ত  মানুষের মাঝে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : গোপালগঞ্জে সরকারি ও ব্যক্তিগত উদ্যোগে এক হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

রোববার (১৩ ডিসেম্বর) বেলা ১১টায় জেলার কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এ কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়। কান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এই কম্বল বিতরণের আয়োজন করেন।

এতে প্রধান অতিথি ছিলেন কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস। কান্দি ইউপি চেয়ারম্যান উত্তম কুমার বাড়ৈর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় গোপালগঞ্জ জেলা পরিষদ সদস্য রীনা রানী মন্ডল, কান্দি ইউনিয়ন পরিষদের সদস্য সিদ্ধার্থ বাড়ৈ, মঞ্জু হালদার, মীরা টিকাদার, বাসুদেব হালদার, প্রভাষ বৈরাগী, বীর মুক্তিযোদ্ধা সুরেন্দ্রনাথ বিশ্বাস ও আলী আকবর বক্তব্য রাখেন। পরে এক হাজার বীর মুক্তিযোদ্ধা নারী ও পুরুষের হাতে কম্বল তুলে দেন অতিথিবৃন্দ।

কান্দি ইউপি চেয়ারম্যান উত্তম কুমার বাড়ৈ বলেন, শীতে যাতে কান্দি ইউনিয়নের সাধারণ মানুষ কষ্ট না পায় সে জন্য কম্বল বিতরণ করা হয়েছে। এর পরও যদি কোন দরিদ্র মানুষ না পেয়ে থাকেন তাদেরকেও কম্বল দেয়া হবে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি বলেন।

সান নিউজ/বিকে/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

সাভারে ২৯০ পিস ইয়াবাসহ ৪ জনকে গ্রেপ্তার

সাভারে পৃথক স্থানে তিনটি অভিযান চালিয়ে ২৯০ পিস ইয়া...

ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু ২১ জানুয়ারি, ৫ ধাপে হবে ভোট

আগামী ২১ জানুয়ারি থেকে ৫ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচ...

ময়নাতদন্তে জানা গেল নানা পাটেকারের মৃত্যুর মূল কারণ

ভারতের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকরের মৃত্যুর কারণ...

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

নতুন করে বেশ কয়েকটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষে...

কানাডায় বিনা খরচে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ

আমরা জানি, উন্নত জীবন আর শিক্ষামানের আশায় অনেকেই দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা