সারাদেশ

পাবনায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের 

নিজস্ব প্রতিনিধি, পাবনা : পাবনায় অটোরিক্সার গ্যারেজ দেয়াকে কেন্দ্র করে আধিপত্য বিস্তার নিয়ে বকুল হোসেন শেখ (৪৩) নামে ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করায় ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (১২ ডিসেম্বর) রাতে সদর থানায় বকুলের মা জহুরা খাতুন বাদী হয়ে এ মামলা করেন।

নিহত বকুল সদর উপজেলার দোগাছি ইউনিয়নের দক্ষিণ রামচন্দ্রপুরের দুলাল শেখের ছেলে। ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য, সদর উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। পেশায় সে একজন ঠিকাদার।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসিম আহমেদ জানান, শনিবার রাত ৯ টার দিকে নিহতের পরিবার লিখিত অফিযোগ জমা দিয়েছেন থানায়।

মামলায় দক্ষিণ রাঘবপুর গ্রামের মখলেছ (৬০) কে প্রধান আসামী করা হয়েছে। অপর আসামীরা হলেন, রানা, মির্জা, ডালিম, আদেশ, রুবেল আল আমিন মামুন, ডাবুল, রবিন, স্বপন, পিয়াস, আরজু ও অজ্ঞাত ৫ জন।
পুলিশ আরও জানায় হত্যাকান্ডের পর থেকেই আসামীরা গাঁ ঢাকা দিয়েছেন। তাদের গ্রেফতার করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

উল্লেখ্য, এলাকায় আধিপত্য ও চাঁদা নিয়ে মকসেদ আলীর সঙ্গে দীর্ঘ দিনের বিরোধ চলে আসছিল। এরপর অনন্ত মোড়ের সিএনজি-অটোরিক্সায় বেপরোয়াভাবে চাঁদা আদায়ের বিপক্ষে অবস্থান নেওয়ায় ক্ষিপ্ত হয় মখলেছ ও তার ভাই রানা। গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টায় অনন্ত বাজারে দাঁড়িয়ে থাকা অবস্থায় মখলেছ বাহিনীর সন্ত্রাসীরা বকুলকে এলোপাথারীভাবে কুপিয়ে হত্যা করে গুলি ছুঁড়তে ছঁড়তে পালিয়ে যায়।

সান নিউজ/আরএইচ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ!

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত রাজনৈতিক বিক্...

শারমিন গ্রুপের কর্মকর্তার মৃত্যু, আত্মহত্যায় প্ররোচনার মামলা

শিল্পাঞ্চল আশুলিয়ার নরসিংহপুর এলাকার শারমিন গ্রুপে...

২০২৭ সালে জাপানকে টপকে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারত

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, বৈশ্বিক অর্থনী...

শ্রীমঙ্গলে ১৭৩ পুজামন্ডপে দূর্গোৎসব হবে

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় শারদীয় দুর্গোৎসবে...

হোয়াইটওয়াশের হতাশা ভুলে নিউজিল্যান্ড সফরের প্রস্তুতিতে বাঘিনীরা

অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জয়শূন্য থেকে হোয়াইটওয়াশ হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা