সারাদেশ

পাবনায় ডাকাত চক্রের ৪ সদস্য আটক

নিজস্ব প্রতিনিধি, পাবনা : পাবনা জেলার সাঁথিয়া উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে ৪ জন ডাকাতকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় তাদের ব্যবহৃত ১টি এ্যাম্বুলেন্স, ১টি চাকু, ১টি চাপাতি, ১টি মুখোশ উদ্ধার করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা যায়, পাবনার সাঁথিয়া-ধুলাউড়ি সড়কের পার-গোপালপুর চার রাস্তা মোড়ে শনিবার (১২ ডিসেম্বর) দিনগত গভীর রাতে অ্যাম্বুলেন্সের মাধ্যমে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এক দল ডাকাত। এমন গোপন সংবাদের ভিত্তিতে এলাকাবাসীর সহযোগিতায় সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে অভিযান চালান।

এসময় জনতার সহায়তায় ডাকাত মুনসুর রহমান ওরফে চুটুরী (৩১), ওয়াসিম প্রামাণিক (২৯), আজমত আলী (৪০), দুলাল মীর (৪৫)কে আটক করে পুলিশ। আরও ৪/৫ জন ডাকাত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশের পরিদর্শক আশিফ গুরুতর আহত হয়। আহত পুলিশ সদস্যকে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। এদের মধ্যে মুনসুর রহমান ওরফে চুটুরী ডাকাত দলের সরদার।

ঘটনাস্থল থেকে ১টি অ্যাম্বুলেন্স যাহার নং-খুলনা মেট্রো-ট-১১-০০৬৩, ১টি চাকু, ১টি চাপাতি, ১টি মুখোশ, উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে সাঁথিয়া থানায় একটি ডাকাতি মামলা হয়েছে। রোববার বিকেলে আটককৃতদের পাবনা জেল হাজতে পাঠানো হয়েছে।

সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান জানান, ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আজমতের বিরুদ্ধে ৩টি ও মুনসুর রহমানের বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে। এরা প্রায়ই এলাকায় ও এলাকার বাইরে অ্যাম্বুলেন্স ব্যবহার করে গরু চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধ করে থাকে।

সান নিউজ/আরএইচ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা