সারাদেশ

বোয়ালমারীতে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা 

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর): করাত কল লাইসেন্স বিধিমালা আইনে একটি করাত কলকে ও রোগ সংক্রামক আইনে দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। ফরিদপুরের বোয়ালমারীতে রোববার (১৩ ডিসেম্বর) দুপুরে এই জরিমানা করা হয়।

আদালত সূত্রে জানা যায়, উপজেলার চতুল ইউনিয়নের হাসামদিয়ায় অবস্থিত 'আল আমিন স মিল'-এর লাইসেন্স না থাকায় মিল মালিক টুলু মিয়াকে করাত কল লাইসেন্স বিধিমালা আইনের ২০১২ এর ৩(১) ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

পৃথক ঘটনায় মাস্ক না পরায় রোগ সংক্রামক আইন ২০১৮ এর ২৪(২) ধারায় হাসামদিয়া ও পরমেশ্বরদী গ্রামের দুই পথচারী মো. সেলিম মিয়া ও হাসান মোল্যাকে ৪০০ টাকা জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক বলেন, লাইসেন্স না থাকায় করাত কল মালিককে দশ হাজার এবং মাস্ক না থাকায় দুই ব্যক্তিকে চারশ টাকা জরিমানা করা হয়েছে।

সান নিউজ/কেএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নিউ মার্কেট শাখায় এক গ্রাহক সমাবেশ ৯ জুলাই ২...

আমদানি-রপ্তানিতে ২৪ বিলিয়ন ডলারের ঘাটতি, বাড়ছে অর্থনৈতিক চাপ

দেশের বৈদেশিক বাণিজ্যে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংকের...

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে ফেরাল বিজিবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদে...

ইতালির স্বপ্ন, ফিরলেন নির্যাতিত হয়ে

মাদারীপুরে লিবিয়া হয়ে ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে এক তরুণের কাছ থেকে প্রায়...

রাতে ১৯ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা

দেশের ১৯টি অঞ্চলের ওপর দিয়ে রাতের মধ্যে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবন...

আলমারিতে বিষধর সাপের ছোবলে গৃহবধূর মৃত্যু

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আলমারিতে লুকিয়ে থাকা বিষাক্ত সাপের কামড়ে শাহানাজ আ...

মাদারীপুরের শিবচরে নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান আটক

মাদারীপুরের শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ভদ্রাসন ইউনিয়ন...

দুদকের মামলায় সাবেক কর্মকর্তার ৮ বছরের সাজা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় বাখরাবাদ গ্যাস সিস্টেম লিমি...

পাটের নতুন বীজে জোর: প্রতিমন্ত্রী শরীফুল আলম

পাটের সোনালি অতীত ফিরিয়ে আনার পাশাপাশি বিদেশি বীজের ওপর নির্ভরশীলতা কমিয়ে পাট...

চিকিৎসা শেষে সুন্দরবনে ফিরল বাঘ

দীর্ঘ ছয় মাসের চিকিৎসা শেষে সুন্দরবনে ফিরেছে শিকারিদের ফাঁদে আহত রয়েল বেঙ্গল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা