সারাদেশ

কাশিয়ানীতে ভাইয়ের হাতে ভাই খুন

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খালাতো ভাইয়ের মারপিটের শিকার মোঃ শহিদ শেখ (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। সোমবার রাতে চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত মোঃ শহিদ শেখ কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের বাগিয়া গ্রামে আব্দুর রাজ্জাক শেখের ছেলে।

কাশিয়ানী থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের বাগিয়া গ্রামের আব্দুর রাজ্জাক শেখের ছেলে মোঃ শহিদ শেখ (৩৫)। এর খালাত ভাই একই গ্রামের মালেক শেখের ছেলে মোঃ রবিউল শেখ(৪৫)। রবিউল শেখের মাকে দেখভাল ও সেবা যত্নের বিষয়ে তারই খালাতো ভাই মোঃ শহিদ শেখের সঙ্গে কথা কাটাকাটি হয়। সোমবার সন্ধ্যায় বিরোধের এক পর্যায়ে হাতাহাতি হলে এলাকাবাসী উভয়ের মধ্যের বিরোধ মিমাংসা করে দেয়।

কিন্তু স্থানীয় মিমাংসা উপেক্ষা করে ওই দিন রাতেই রবিউল চার/পাচঁ জন সঙ্গী নিয়ে রাতের অন্ধকারে মোঃ শহিদ শেখের উপর হামলা চালিয়ে বেদড়ক মারপিট করে। মারাত্মক আহত অবস্থায় এলাকাবাসী শহিদ শেখকে উদ্ধার করে প্রথমে কাশিয়ানী হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে নিয়ে রাতেই ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে মানিকগঞ্জ অতিক্রম করার সময়ে সে মারা যায়।

এব্যপারে কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার (১ ডিসেম্বর) লাশের ময়না তদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সান নিউজ/বিকে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা