সারাদেশ

তালা ভেঙে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, গ্রেফতার ১

নিজস্ব প্রতিনিধি নাটোর : নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের মামুদপুর গ্রামে এক প্রতিবন্ধী কিশোরীকে (১৩) ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় শুক্রবার রাতে মেরাজ হোসেন মৃধা (১৮) নামের এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। মেরাজ হোসেন ওই গ্রামের মন্তাজ হোসেন মৃধার ছেলে।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়- প্রতিবন্ধী কিশোরী দাদীর সঙ্গে মামুদপুর গ্রামে থাকত। জীবিকার তাগিদে তার বাবা-মা ঢাকায় থাকেন। বৃহস্পতিবার দুপুরে ওই প্রতিবন্ধী কিশোরীকে ঘরে তালাবদ্ধ করে রেখে তার দাদী পার্শ্ববর্তী নাজিরপুর বাজারে যান। বাড়ীতে একা থাকার সুযোগে বখাটে মেরাজ ঘরের তালা ভেঙে ওই কিশোরীকে ধর্ষণ করে।

এসময় প্রতিবেশীরা বোবা কিশোরীর আর্তচিৎকার শুনতে পেয়ে এগিয়ে গেলে মেরাজ দৌড়ে পালিয়ে যায়। এ বিষয়ে কিশোরির দাদী ফুলজান বেগম থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ অভিযুক্ত মেরাজকে গ্রেফতার করে।

গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. সঞ্চিতা সরকার জানান, পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে। চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত মেরাজকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেরাজ ধর্ষণের কথা স্বীকার করেছে। প্রতিবন্ধী কিশোরী অস্পষ্ট ভাষায় বোঝানোর চেষ্টা করে যে, তাকে ধর্ষণ করা হয়েছে। অধিকতর তদন্তের জন্য কিশোরীকে এক্সপার্টের নিকট পাঠানো হবে।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা