সারাদেশ

নেশার টাকা না পেয়ে ২২ দিনের সন্তানকে হত্যা

নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর : দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলায় নেশার টাকা না পেয়ে ২২ দিনের সন্তানকে বটি দিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে সুভাশ চন্দ্র মহন্ত (২৮) নামের মাদকাসক্ত বাবা।

বৃহস্পতিবার ( ২৬ নভেম্বর) সকাল ৭টায় উপজেলার আলাদীপুর ইউনিয়নের বারাই গ্রামে এমন ঘটনা ঘটেছে। ঘটনার পর মাদকাসক্ত বাবাকে গ্রেফতার করেছে ফুলবাড়ী থানা পুলিশ। গ্রেফতারকৃত সুবাশ মহন্ত সে গ্রামের সুনিল চন্দ্র মহন্তের ছেলে।

কিন্তু বৃহস্পতিবার সকাল ৭টায় সুভাশ মহন্ত বন্ধ ঘর থেকে চিৎকার করে বলে, ‘আমি আমার বাচ্চাকে কেটে ফেলছি ‘ চিৎকার শুনে এলাকাবাসী ছুটে এসে ঘরের চালার টিন খুলে ভেতরে গিয়ে নবজাতক উদ্ধার এবং সুভাশকে আটক করে থানায় খবর দেয়।

নবজাতকের মা অনামিকা মহন্ত বলেন, ‘নেশার টাকার জন্য প্রায় আমাকে মারধর করতো সুভাশ। বুধবার সন্ধ্যায় তিন ঘণ্টা ঝগড়া ও মারপিট করলে আমি শ্বশুর বুলোর ঘরে আশ্রয় নেই। কিন্তু সেখানেও সুভাষ আমাকে ও বাচ্চাকে টানাহেঁচড়া করলেও আমার শাশুড়ি কোন প্রতিবাদ করেননি। বৃহস্পতিবার সকাল ৭টায় আমাকে ঘর থেকে বের করে বাচ্চাকে ছিনিয়ে নিয়ে ঘর বন্ধ করে বাচ্চাটিকে বটি দিয়ে কেটে হত্যা করে।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফখরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নবজাতকের মৃতদেহ উদ্ধার এবং ঘাতক সুভাশ চন্দ্র মহন্তকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে ফুলবাড়ী থানায় একটি হত্যা ও নারী ও শিশু দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামি সুভাশ চন্দ্র মহন্তকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা