সাতক্ষীরায় কৃষকের গলা কাটা লাশ উদ্ধার
সারাদেশ

সাতক্ষীরায় কৃষকের গলা কাটা লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা : সাতক্ষীরার কলারোয়ায় এক কৃষকের গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৯ নভেম্বর) বিকাল সাড়ে ৫ টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে। মঙ্গলবার দিবাগত রাতের কোন এক সময় উপজেলার দিয়াড়া গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

নিহত কৃষকের নাম মোসলেম আলী বিশ্বাস (৬০)। তিনি দিয়াড়া গ্রামের মৃত নইমদ্দিন বিশ্বাসের ছেলে।নিহতের ছেলে মোস্তাফিজুর রহমান জানান, তারা দুই ভাই ও দুই বোন। মা বাবাসহ সবাই একই সঙ্গে ঘনবসতি এলাকায় বসবাস করে আসছে।

গত ৬ মাস আগে বাবা মোসলেম বিশ্বাস বাড়ির অদুরে গ্রামের ফাঁকা স্থানে নতুন বাড়ি নির্মাণ করে। পরিবারের সবাই পুরাতন বাড়িতে থাকলেও বাবা শুধু রাতের বেলা গত এক মাস ধরে নতুন বাড়িতে ঘুমাতে যান।

মঙ্গলবার রাত ৯ টার দিকে রাতে খাবার খেয়ে বাবা নতুন বাড়িতে যায়। মঙ্গলবার সারাদিন সে বাড়িতে ফিরে না আসায় খোজাখোজি শুরু হয়। বিকালে এলাকাবাসি নতুন বাড়িতে যেয়ে তার গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। মোস্তাফিজুর রহমান বলেন, তাদের সঙ্গে কারোর শক্রুতা নেই। তবে তার বাবার সঙ্গে কারোর কোন পূর্ব বিরোধ ছিলো কি না তা তার জানা নেই।

কলারোয়া থানার ওস মো: খায়রুল কবীর জানান, বিকালে খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয়েছি। ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে কৃষক মোসলেম বিশ্বাসকে হত্যা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে। হত্যার কারণ জানা যায়নি। তবে ক্লু উদ্ধারের চেষ্টা চলছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।

সান নিউজ/এমআই/এনকে | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

কানাডায় বিনা খরচে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ

আমরা জানি, উন্নত জীবন আর শিক্ষামানের আশায় অনেকেই দ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

‘ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বিপজ্জনক প্রেসিডেন্ট’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠোর সমালোচনা করে তাকে যুক্তরাষ...

ইসরায়েলি নির্বাচন নিয়ে ভিন্ন সমীকরণ

আমেরিকার হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প ২০১৭ সালে প্রথম পা রাখার পর থেকেই ডানপ...

দিল্লিতে বিক্ষোভ-সমাবেশ করতে হলে চত্বর বা ময়দান ভাড়া নিতে হবে

ভারতের রাজধানী দিল্লিতে আন্দোলন ও প্রতিবাদের চেনা মানচিত্র বদলে দিচ্ছে কেন্দ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা