সারাদেশ

নোয়াখালীতে নারীর প্রতি সহিংসতা বন্ধে তারুণ্যের সাইকেল মার্চ

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী : ‘ধর্ষণ, যৌন নির্যাতনসহ সকল সহিংসতার বিরুদ্ধে জেগে ওঠো বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে নোয়াখালীতে নারীর প্রতি সহিংসতা বন্ধে তারুণ্যের সাইকেল মার্চ অনুষ্ঠিত হয়েছে।

সাইকেল শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা এই সময় ধর্ষণ ও যৌন হয়রানি বন্ধ করা, নারীদের ঘরে-বাইরে-কর্মস্থলে-পরিবহনে নিরাপদ চলাচল নিশ্চিত করা, ধর্মীয়সহ সব ধরনের সভা-সমাবেশে নারীবিরোধী বক্তব্য বন্ধ করা, যৌন হয়রানি সংক্রান্ত মামলা বিচার বিভাগীয় তদন্ত চালু করার দাবি জানায়।

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষব্যাপী প্রচারণার অংশ হিসেবে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের সহায়তায় পার্টিসিপেটরি রিসার্চ অ্যাকশন নেটওয়ার্ক -প্রাণ, নোয়াখালী জেলা স্কাউট এবং অ্যাকশনএইড বাংলাদেশ যৌথভাবে সাইকেল মার্চের আয়োজন করে।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় জেলা শহরের বঙ্গবন্ধু স্কয়ারের সামনে থেকে সাইকেল মার্চের উদ্বোধন করেন নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান।

এ সময় আরও উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন। এতে সংহতি বক্তব্য রাখেন নারী অধিকার নেত্রী নুর নাহার রিনি, জেলা স্কাউটের সেক্রেটারি আহম্মদ হোসেন ধনু, প্রাণের প্রধান নির্বাহী নুরুল আলম মাসুদ।

আয়োজকরা জানান, সাম্প্রতিককালে নোয়াখালী জেলায় নারীর প্রতি সহিংসতার ঘটনা বৃদ্ধি পেয়েছে। শুধুমাত্র অক্টোবর মাসেই নোয়াখালী জেলায় ১৯টি ধর্ষণসহ নারীর প্রতি ৪১ সহিংস ঘটনা ঘটেছে।

গণমাধ্যমে প্রকাশিত তথ্য মতে, এই মাসে ধর্ষণ ১৯টি, ধর্ষণ চেষ্টা সাতটি, হত্যা পাঁচটি, অপহরণ একটি, আত্মহত্যা একটি, শারীরিক নির্যাতন দুটি, বিবস্ত্র করে নির্যাতন একটি, শ্লীলতাহানির চেষ্টা দুটি, যৌন হয়রানি দুটি, কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বাড়িতে হামলা ও হয়রানি দুটি।

সান নিউজ/বিইউ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা