সারাদেশ

মুজিব বর্ষ উপলক্ষে গৃহহীনদের বাসগৃহ প্রদানের লক্ষে গৃহ নির্মাণ কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী : মুজিব শতবর্ষ উপলক্ষে গৃহহীনদের বাসগৃহ প্রদানের লক্ষে নোয়াখালী কবিরহাট উপজেলার ৩নং ধানসিঁড়ি ইউনিয়নে ২০টি পরিবারের জন্য সরকারী খাস জমি অধিগ্রহণ করে ২০টি বাসগৃহ (ঘর) নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে ধানসিঁড়ি ইউনিয়নের শাঁকুর গোড়া নামক স্থানে উপজেলা চেয়ারম্যান কামরুন নাহার শিউলী এ নির্মাণ কাজের উদ্বোধন করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাসেদুজ্জামান রাসেদের সভাপতিত্বে এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কবিরহাট উপজেলার সফল চেয়ারম্যান কামরুন নাহার শিউলী।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, চাপরাশীর হাট ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন টিটু, কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া, ইউপি চেয়ারম্যান আবদুল মন্নান, বিশিষ্ট ব্যবসায়ী কামাল খান, ঘোষবাগ ইউপি চেয়ারম্যান মহসিন ভুইয়া মিন্টু, বাটইয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগ সভাপতি জহিরুল ইসলাম রিয়াদ প্রমূখ।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বাসগৃহ নির্মাণে সরকারী অর্থ কম থাকায় তার সঙ্গে আর্থিক সহায়তা হিসেবে উপজেলা চেয়ারম্যান কামরুন নাহার শিউলী দুই লক্ষ ও বিশিষ্ট ব্যবসায়ী কামাল খাঁন এক লক্ষ টাকা তাদের ব্যক্তিগত পক্ষ থেকে দেওয়ার ঘোষণা করেন।

সান নিউজ/বিইউ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

‘ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বিপজ্জনক প্রেসিডেন্ট’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠোর সমালোচনা করে তাকে যুক্তরাষ...

ইসরায়েলি নির্বাচন নিয়ে ভিন্ন সমীকরণ

আমেরিকার হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প ২০১৭ সালে প্রথম পা রাখার পর থেকেই ডানপ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা