সারাদেশ

হত্যা মামলায় ৫ আসামীর যাবজ্জীবন, তিন জনের ১ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় চাঞ্চল্যকর শওকত আলী হত্যা মামলায় পাঁচ আসামীর যাবজ্জীবন ও তিন আসামীর এক বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার (২৫নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ সফিউল আজম এ রায় ঘোষণা করেন। এ সময় গ্রেফতার পাঁচ আসামি আদালতে উপস্থিত ছিল।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- শফিকুর রহমান খন্দকার, মো. সাহেদ আলম খন্দকার, আব্দুল হাই, মো. মোর্শেদ খন্দকার ও মো. মোবারক। এক বছরের কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- আবুল বাদশা, মামুন মিয়া ও হেলিম মিয়া। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বশির আহমেদ খান বলেন, ছয় বছর আগে পরিকল্পিতভাবে শওকত আলীকে হত্যা করা হয়েছে। পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত এ রায় দিয়েছেন।

জানা গেছে, জমি নিয়ে বিরোধের জেরে ২০১৪ সালের ১৩ আগস্ট রাতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সৈয়দটুলা জাহাঙ্গীরপাড়ার বাসিন্দা শফিকুর রহমান খন্দকার ও মো. মোর্শেদ খন্দকারের নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে একই এলাকার আব্দুল বাতেন ও তার ছোট ভাই শওকত আলীর ওপর অতর্কিত হামলা করে।

ওই সময় আব্দুল বাতেন কোনরকমে প্রাণে বাঁচলেও রক্ষা পানিনি শওকত আলী। আসামিরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে। গুরুতত আহত শওকত আলীকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় পরদিন ৯ জনের বিরুদ্ধে মামলা করেন নিহতের বড় ভাই আব্দুল বাতেন। পরে পুলিশ পাঁচজনকে গ্রেফতার করে। বাকি চারজন পলাতক ছিলেন। আসামিদের মধ্যে আবুল কাশেমের মৃত্যু হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়।

চাঞ্চল্যকর এ মামলায় দীর্ঘ বিচার কার্যক্রম শেষে পাঁচ আসামিকে যাবজ্জীবন ও তিনজনকে এক বছর করে কারাদণ্ড দেয় আদালত। ওই সময় গ্রেফতার পাঁচ আসামি আদালতে উপস্থিত ছিল।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা