সারাদেশ

মোটরসাইকেল দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

নিজস্ব প্রতিনিধি, যশোর : যশোরের ঝিকরগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা রেজাউল হাসান সরদার (৫২) নিহত হয়েছেন। এ সময় ওই মোটরসাইকেলের আরোহী হাবিল আহমেদ (৫২) আহত হয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) যশোর-বেনাপোল সড়কের ঝিকরগাছা উপজেলার কীর্ত্তিপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, হতাহতরা মোটরসাইকেলযোগে যশোর থেকে ঝিকরগাছার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কীর্ত্তিপুর নামে একটি স্থানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা দিলে রেজাউল হাসান ঘটনাস্থলে প্রাণ হারান। হাবিলকে আহতাবস্থায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যশোর নগর বিএনপির সাধারণ সম্পাদক মুনীর আহমেদ সিদ্দিকী বাচ্চু বলেন, রেজাউল হাসান যশোর সদরের রামনগর ইউনিয়রে সাবেক চেয়ারম্যান এবং বিএনপির নেতা ছিলেন। তার বাড়ি যশোর সদরের রামনগরে। সকালে যশোরে আদালতে কাজ সেরে তিনি ঝিকরগাছায় যাচ্ছিলেন। তার মরদেহ ঝিকরগাছায় দূরসম্পর্কের বোন বিএনপিনেত্রী সাবেরা সুলতানার বাসায় রয়েছে বলে তিনি জানান।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, আমি যশোরে একটি প্রোগ্রামে রয়েছি। মোটরসাইকেল দুর্ঘটনা একজন নিহত ও একজন আহত হয়েছেন বলে শুনেছি।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা