পাবনায় প্রধানমন্ত্রীর বিকৃত ছবি ফেসবুকে শেয়ার করায় চায়ের দোকানদার গ্রেফতার
সারাদেশ

পাবনায় প্রধানমন্ত্রীর বিকৃত ছবি ফেসবুকে শেয়ার করায় চায়ের দোকানদার গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, পাবনা : পাবনা জেলার সাঁথিয়া উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকৃত ছবি ফেসবুকে শেয়ার করায় চায়ের দোকানদার মনিরুল ইসলাম (২৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ ।

সাঁথিয়া থানার মামলা সূত্রে জানা যায়, সাঁথিয়া উপজেলাধীন সোনাতলা বৈরাগীপাড়া গ্রামের বাবু ফকিরের ছেলে চায়ের দোকানদার মনিরুল ইসলাম তার এন্ড্রয়েড মোবাইল ফোনের ফেসবুক আইডি থেকে “কুড়ে ঘরের রাজকুমার” নামক আইডিতে পোষ্টকৃত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বিকৃত ছবি সম্বলিত পোষ্ট গত ১৫ নভেম্বর সকাল ১০.৪৪ টার সময় এবং কামাল বাজার ইউনিয়ন ছাত্রদল” নামক ফেসবুক আইডি থেকে পোষ্টকৃত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকৃত ছবি সম্বলিত একটি বই এর কভার ছবি গত ২৬ অক্টোবর বিকেল ৪.০৬টায় মনিরুল ইসলাম তার এন্ড্রয়েড মোবাইল ফোনের ফেসবুক আইডি থেকে শেয়ার করে।

এ ব্যাপারে নাগডেমরা ইউনিয়নের (খ অঞ্চলের) ১নং যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৯/৩১ ধারায় মঙ্গলবার সাঁথিয়া থানায় ২১নং মামলা দায়ের করেন। মামলার বাদী বলেন, এতে আসামী মনিরুল ইসলাম ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকৃত ছবি ইচ্ছাকৃতভাবে মানহানি করাসহ এলাকার রাজনৈতিক দলের মধ্যে শক্রতা, ঘৃণা ও বিদ্বেষ সৃষ্টির মাধ্যমে আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর উদ্দেশ্যে পোষ্ট শেয়ার করা হয়েছে। এ ঘটনায় থানা পুলিশ বুধবার আসামী দুপুরে মনিরুল ইসলামকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে।

সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান জানান, আসামী মনিরুল ইসলামের ব্যবহৃত এন্ড্রয়েড মোবাইল ফোনের মাধ্যমে প্রধানমন্ত্রীর বিকৃত ছবি শেয়ারের আলামত পাওয়া গেছে। তাকে গ্রেফতার করে বুধবার বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/আরএইচ/এনকে | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা