বাংলাদেশি ৯ জেলেকে ফেরত দিলো মিয়ানমার
সারাদেশ

বাংলাদেশি ৯ জেলেকে ফেরত দিলো মিয়ানমার

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার : কক্সবাজারের টেকনাফের নাফনদী থেকে ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি ৯ জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি)। ফেরত আনা ৯ জেলেরা হলেন- নুরুল আলম, ইসমাইল প্রকাশ হোসেন, মো. ইলিয়াছ, মো. ইউনুছ, মোহাম্মদ আলম কালু, সাইফুল, সলিম উল্লাহ, নুর কামাল ও লালু মিয়া।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে মিয়ারমারের মংডুতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) মধ্যে পতাকা বৈঠক শেষে বিকেলে তাদের ফেরত আনা হয়।

বৈঠকে বাংলাদেশের ১০ সদস্যের প্রতিনিধি দলে টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান আর মিয়ানমারের পক্ষে বিজিপির ৪ নম্বর ব্রাঞ্চের অধিনায়ক লে. কর্নেল জউ লিং অং নেতৃত্ব দেন।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান বাংলানিউজকে জানান, কয়েক ঘণ্টাব্যাপী পতাকা বৈঠকে ৯ জেলেকে ফেরত দেওয়াসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। পরে তাদের ফেরত দেওয়া হয়।

প্রসঙ্গত গত ১০ নভেম্বর নাফনদী ও বঙ্গোপসাগরের মোহনায় মাছ ধরার সময় ইঞ্জিন বিকল হয়ে ভাসমান অবস্থায় মিয়ানমারের জলসীমার চলে গেলে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সদস্যরা বাংলাদেশি ৯ জেলেকে ধরে নিয়ে যায়। ঘটনার পর বিজিবির পক্ষ থেকে বাংলাদেশি জেলে ও নৌকা ফেরত চেয়ে চিঠি পাঠানো হয়েছে। পরে পতাকা বৈঠকের মাধ্যমে ৯ জেলেকে ফেরত পাঠানো হয়।

সান নিউজ/পিডিকে | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

সমকামী ছদ্মবেশে যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন বাংলাদেশিদের

বাংলাদেশ থেকে যুক্তরাজ্য যেয়ে নিজেদের সমকামী দাবি...

ফায়ারিং স্কোয়াডে মেজর হাসানের মৃত্যুদণ্ডের অনুমোদন ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে রক্তক্ষয়ী হামলার ঘটনায় দণ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা