ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ‘বাড়াবাড়ি’ হয়ে গেছে, স্বীকারোক্তি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের নেতৃত্বকে চ্যালেঞ্জ করতে গিয়ে যুক্তরাষ্ট্র সম্ভবত সীমা ছাড়িয়ে গেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, এর ফলে এখন আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতৃত্ব খুঁজে পেতে সমস্যায় পড়ছে ওয়াশিংটন।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে গত সোমবার ওহাইও অঙ্গরাজ্যের ইয়ংস্টাউন শহরে রিপাবলিকান পার্টির একটি নির্বাচনী সমাবেশে অংশ নেন ট্রাম্প। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সম্ভাব্য যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা নিয়ে প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ট্রাম্প বলেন, “ইরানের নেতৃত্ব নিয়ে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি। এখন আমরা বুঝতেই পারছি না, ইরানে কাদের সঙ্গে কাজ করব। কেউ দেশটির প্রেসিডেন্ট হতে চায় না।”

তিনি আরও দাবি করেন, ইরানের ভবিষ্যৎ প্রেসিডেন্ট হিসেবে যাঁদের কথা যুক্তরাষ্ট্র বিবেচনা করেছিল, তাঁদের কেউই দায়িত্ব নিতে আগ্রহী নন।

ট্রাম্পের ভাষায়, “সত্যি বলতে, কার সঙ্গে আলোচনা করব, তা ঠিক করাই আমাদের জন্য কঠিন হয়ে পড়েছে। আমার মনে হয়, আমরা বাড়াবাড়ি করে ফেলেছি।”

তবে নিজের আগের বক্তব্যের পুনরাবৃত্তি করে ট্রাম্প দাবি করেন, প্রায় আট মাসের যুদ্ধে ইরান তার বিমানবাহিনী ও নৌবাহিনীর বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। তাঁর দাবি, দেশটি ১৫৯টি নৌযান হারিয়েছে।

ইরানের সামরিক সক্ষমতা নিয়ে মন্তব্য করতে গিয়ে ট্রাম্প বলেন, দেশটির যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজগুলো এখন সমুদ্রের তলদেশে পড়ে আছে।

এদিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা অব্যাহত রয়েছে। পারস্য ও ওমান উপসাগরে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনাও উদ্বেগ বাড়িয়েছে।

ব্রিটিশ সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশন্সের (ইউকেএমটিও) তথ্য অনুযায়ী, গত ১ অক্টোবর থেকে হরমুজ প্রণালি, পারস্য উপসাগর ও ওমান উপসাগর এলাকায় অন্তত ১৯টি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে।

এমন পরিস্থিতিতে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনা এবং দুই দেশের ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

কানাডায় বিনা খরচে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ

আমরা জানি, উন্নত জীবন আর শিক্ষামানের আশায় অনেকেই দ...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

দশ দিনের জন্য বাতিল ইউএস-বাংলার ঢাকা-রিয়াদ সব ফ্লাইট

রিয়াদ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ থাকার কারণে ঢাক...

হাজার গোলের পথে রোনালদো, আরও এক চমক!

জাতীয় দল নিয়ে নানা আলোচনা ও অনিশ্চয়তার মাঝেও ক্লাব ফুটবলে নিজের দাপট ধরে রেখে...

শুভ জন্মদিন লিটন দাস

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম নান্দনিক ব্যাটসম্যান ও নির্ভরযোগ্য উইকেটকিপার লিটন...

ইলহান ওমরের বাড়িতে অভিযান, অভিবাসন নথি নিয়ে তদন্ত

যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে অভিযান চালিয়েছ...

দুর্যোগ মোকাবিলায় সমন্বিত পরিকল্পনার তাগিদ রাষ্ট্রপতির

দুর্যোগ মোকাবিলায় দূরদর্শী নীতি প্রণয়ন এবং সমন্বিত পরিকল্পনা গ্রহণের ওপর গুরু...

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা