সারাদেশ

মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ড. হিমেল বরকত

নিজস্ব প্রতিনিধি, মোংলা : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও কবি-সাহিত্যিক, গবেষক ড. হিমেল বরকতের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় মোংলার মিঠাখালী ফুটবল মাঠে মরহুমের জানাযার নামাজ শেষে তাকে মিঠাখালীর নিজ বাড়ীর পারিবারকি কবরস্থানে মায়ের কবরের পাশে শায়িত করা হয়েছে।

তার জানাযা অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সর্বস্তরের বিপুল সংখ্যক লোকজন অংশ নেন। এ সময় মরহুমের জন্য তার পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চান তার ভাই ডা: মুহাম্মদ সাইফুল্লাহ, আবির আব্দুল্লাহ, সুবির ওবায়েদ, সুমেল সারাফাতা ও ভগ্নিপতি মাহমুদ হাসান ছোট মনি।

জানাযা নামাজের পূর্বমুহুর্তে মরহুমের জীবনী নিয়ে স্মৃতিচারণ করেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, সাবেক উপজেলা চেয়ারম্যান ইদ্রিস আলী, পৌর মেয়র আলহাজ্ব মো: জুলফিকার আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন ও হাফেজ মাওলানা রুহুল আমিন, মাওলানা তৈয়বুর রহমান, মাওলানা আ: রহমানসহ অন্যান্যরা।

ড. হিমেল বরকত ছিলেন কবি প্রয়াত রুদ্র মুহাম্মদ শহিদুল্লাহর ছোট ভাই। এবং মোংলা বন্দর কর্তৃপক্ষের সাবেক ডক শ্রমিক পরিচালনা বোর্ডের ডাক্তার মরহুম ওয়ালিউল্লাহর ছোট ছেলে ছিলেন হিমেল।

গত শনিবার সকালে অনলাইনে ক্লাস নেয়ার সময় হঠাৎ হার্ট এ্যাটাক করলে তাকে তাৎক্ষণিক ঢাকা বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোর রাত সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।

ওইদিন বিকেলে তার প্রিয় কর্মস্থল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে প্রথম জানাযা শেষে তাকে মোংলার মিঠাখালীর নিজ বাড়ীতে আনা হয়। এরপর সেখানেই তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। মরহুম হিমেল স্ত্রী ও এক কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তার অকাল মৃতুতে শোকের ছায়া নেমে এসেছে মিঠাখালীসহ পুরো মোংলা জুড়ে।

সান নিউজ/এএইচ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা