সারাদেশ

স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা

নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ : ‘আমার স্বামী যদি মারা যায়, তাহলে আমি কাকে নিয়ে বাঁচব? তাই স্বামীকে কিডনি দিছি। দুই জন একটি করে কিডনি নিয়ে যতদিন আল্লাহ বাঁচায় রাখেন, ততদিন বেঁচে থাকব।’ কথাগুলো বলছিলেন ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার হরিশপুর গ্রামের রাশিদুল ইসলামের স্ত্রী সেতু খাতুনের।

হাসপাতালের বিছানায় এভাবেই স্বামীর প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ করেন তিনি।

প্রত্যন্ত অঞ্চলের এ নারীর স্বামী রাশিদুলের দুটি কিডনিই সম্প্রতি নষ্ট হয়। মৃত্যুপথযাত্রী স্বামীকে বাঁচাতে নিজের একটি কিডনি দেন সেতু।

রাশিদুলের চাচাতো ভাই সবুজ হোসেন জানান, গত বৃহস্পতিবার রাজধানীর একটি হাসপাতালে তাদের অস্ত্রোপচার করা হয়। স্বামী, স্ত্রী উভয়ই সুস্থ আছেন।

হরিণাকুণ্ডুর হরিশপুর গ্রামের রাশিদুরের সঙ্গে সাড়ে তিন বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় কুষ্টিয়া সদর উপজেলার হাতিভাঙ্গা গ্রামের সেতু খাতুনের। এ দম্পতির একটি সন্তানও রয়েছে।

ভালোবাসার সংসারে বিভীষিকা নেমে আসে তিন মাস আগে, যখন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রাশিদুল। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা জানান, তার দুটি কিডনিই বিকল হয়ে গেছে। কিডনি কেনার সামর্থ্য ছিল না মধ্যবিত্ত পরিবারটির। স্বামীকে বাঁচাতে তাই নিজের একটি কিডনি দেন সেতু।

সেতুর মা নুরনাহার বেগম বলেন, তার মেয়ে স্বামীর জন্য যা করেছে, তাতে তারা খুশি। তিনি সবার কাছে দুজনের জন্যই দোয়া চেয়েছেন।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা