সারাদেশ

খাগড়াছড়িতে ছাত্রলীগের পর্যটকবাহী গাড়িসহ ৪ গাড়ি ভাঙচুর

নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়ি : খাগড়াছড়ির দীঘিনালায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ছাত্রলীগের পদবঞ্চিতরা। এ সময় সাজেকগামী পর্যটকদের গাড়িতে হামলা ও অন্তত ৩/৪টি গাড়ি ভাঙচুর হয়েছে।

জানা গেছে, শনিবার (১৪ নভেম্বর) জেলা ছাত্রলীগের সভাপতি টিকো চাকমা ও সাধারণ সম্পাদক জহির উদ্দিন ফিরোজ যৌথ স্বাক্ষরে দীঘিনালা ও মাটিরাঙা উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়।

এ কমিটি ঘোষণার পর দীঘিনালা উপজেলার ছাত্রলীগের পদবঞ্চিত নেতাকর্মীরা রোববার সকাল থেকে দীঘিনালা বাস টার্মিনাল এলাকায় অবস্থান নিয়ে টায়ার। জ্বালিয়ে বিক্ষোভ করে।

এ সময় সাজেকগামী পর্যটকবাহী গাড়িগুলো পৌঁছলে হামলা ও ভাঙচুর চালানো হয়।

রোববার (১৫ নভেম্বর) সকাল ৮টার দিকে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পুলিশ তিনজনকে আটক করেছে। আটককৃতরা হলেন-দীঘিনালা ছাত্রলীগের অপু চৌধুরী, বাবলু চৌধুরী, আমানুর রহমান শান্ত।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দেব পর্যটকবাহী একটি গাড়ির গ্লাস ভাঙচুরের কথা স্বীকার করে বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত 

সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি...

ঈদুল আজহায় কোটি পশু কোরবানির সম্ভাবনা: প্রাণিসম্পদমন্ত্রী

পবিত্র ঈদুল আজহায় এবার সারা দেশে প্রায় এক কোটি পশু...

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

হাম ও এর উপসর্গ নিয়ে দেশে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছ...

কাবা শরিফ ঢেকে রাখা হয় কেন, কিসওয়া কী

সৌদি আরবের স্থানীয় সময় ৮ জিলহজ থেকে পবিত্র হজের আন...

বিশ্বকাপে ব্রাজিলের ১০ নম্বর জার্সি কার গায়ে থাকবে

ফুটবলে ১০ নম্বর জার্সি একটি গুরুত্ব বহন করে। কিছু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা