সারাদেশ

মধুখালিতে পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ফরিদপুরের মধুখালী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীরা মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিল করেছেন। দলীয় নেতাকর্মী নিয়ে উভয় দলের প্রার্থীরা রোববার (১৫ নভেম্বর) মনোনয়নপত্র দাখিল করেন।

মধুখালী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং বর্তমান মেয়র খন্দকার মোর্শেদ রহমান লিমন বেলা বারোটায় দলীয় নেতাকর্মীদের নিয়ে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার মো. এনামুল হকের নিকট দলীয় মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মীর্জা আব্দুল করিম, সাধারণ সম্পাদক রেজাউল করিম বকু উপস্থিত ছিলেন।

অপরদিকে বিএনপি মনোনীত প্রার্থী শাহাবুদ্দিন আহমেদ সতেজ বেলা সাড়ে বারোটায় দলীয় নেতাকর্মীদের নিয়ে রিটার্নিং অফিসারের নিকট মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় উপজেলা বিএনপির সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান ও সাধারণ সম্পাদক আবুল কাসেম আবুল উপস্থিত ছিলেন।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে মনোনয়নপত্র জমা দেন মীর্জা মাজহারুল ইসলাম মিলন। মধুখালী পৌরসভার কমিশনার প্রার্থীরা নিজ নিজ কর্মী-সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন।

সান নিউজ/কেএস/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করতে চায় সরকার: এ্যানি

শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

মাত্র ১৫ মাসেই স্বাস্থ্য সেবায় উল্লেখযোগ্য সাফল্য

সরকারি চাকুরির নিয়মিত পদায়ন ও বদলির প্রক্রিয়ার অংশ...

যুক্তরাষ্ট্রে হিন্দু মন্দিরে হামলার ছক!

নবরাত্রি উৎসব শুরুর আনন্দঘন আবহের ঠিক আগমুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি হ...

বাংলাবান্ধা বন্দরে পূজায় ১২ দিন আমদানি রপ্তানি বন্ধ

দুর্গাপূজা উপলক্ষে সনাতনী ধর্মাবলম্বীদের উৎসব ঘিরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা