সারাদেশ

ঈদে আজম উদযাপন উপলক্ষে মীরসরাইয়ে বিশ্ব সুন্নী আন্দোলনের মহাসমাবেশ

নিজস্ব প্রতিনিধি, মীরসরাই (চট্টগ্রাম) : দয়াময় আল্লাহ তাআলার পরম রহমত হিসেবে সমগ্র মানবমন্ডলীর দোজাহানের সর্বকল্যাণ ও মুক্তি সাধনায় দুনিয়ায় প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শুভাগমন ঈদে আজম উদযাপন উপলক্ষে মীরসরাই উপজেলা শাখার উদ্যোগে শনিবার উপজেলার করেরহাট রাজকুমার কমিউনিটি সেন্টারে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা সৈয়দ আল্লামা ইমাম হায়াতের নির্দেশনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নেতা আল্লামা খাজা নাজিমুদ্দিন রাশেদ, আরো বক্তব্য রাখেন আল্লামা মুফতি রেজাউল কাওসার, সংগঠনের মীরসরাই উপজেলার আহ্বায়ক রেজাউল করিম, নাফিজ মোবারক, মাও. জামশেদ আলম, মাও. বোরহান উদ্দিন, সিরাজ মিয়াজী, আব্দুর রহমান সুমন, সাইদুল ইসলাম সজিব, হানিফ মিয়া, ছাইফুর রহমান আজাদ, নাসির উদ্দিন, রোকসানা আক্তার, নওরিন সুলতানা, ডাঃ আশরাফুল আলম, আক্তারুজ্জামান, মিজানুর রহমান, নুর হোসাঈন, মোস্তফা আলী প্রমুখ।

সমাবেশে সঞ্চালনার দায়িত্ব পালন করেন শরীফুল আলম।

সমাবেশে বক্তাগণ বলেন, দয়াময় আল্লাহ তাআলার সর্বোচ্চ রহমত রূপে সমগ্র মানবমন্ডলীর জন্য সত্যের আলো ও মুক্তির উৎস এবং সকল গুন-জ্ঞান সকল কল্যাণের মূল হিসেবে দুনিয়ায় প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শুভাগমন দয়াময় আল্লাহতাআলাকে পাওয়ার পরম শোকরিয়া সর্বোচ্চ ঈদ ঈদে আজম।

নেতৃবৃন্দ বলেন, সকল মানুষকে নিজের জীবনের সুরক্ষা-স্বাধীনতা-মর্যাদা ও কল্যাণের স্বার্থে অবশ্যই প্রিয় রাসুল কেন্দ্রীক হতে হবে। তারা বলেন, প্রিয় রাসুলের দেয়া মানবতার রাষ্ট্র ও মুক্ত জীবনের অখন্ড দুনিয়া খেলাফতে ইনসানিয়াত ছাড়া বিধ্বংস ও মৃত মানবতাকে বাঁচানোর কোন উপায় নেই।

বক্তাগণ প্রাণাধিক প্রিয়নবী প্রদত্ত ঈমানী জীবন এবং মানবতার রাষ্ট্র ও মানবতার দুনিয়া খেলাফতে ইনসানিয়াত প্রতিষ্ঠার লক্ষ্যে সত্য ও মানবতার উৎস ঈদে আজম উদযাপন করার আহ্বান জানান।

সমাবেশ শেষে এক বিশাল আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

সান নিউজ/জেএম/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গণতন্ত্র, জ্ঞানী-মানুষ ও একটি কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন

গ্রিক সভ্যতায় গণতন্ত্র নামক যে শাসন-ব্যবস্থার গৌরবময় ঐতিহ্য গড়ে উঠেছে তা প্রথ...

কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশনে চাকরি হারানোর শঙ্কায় ১২ লাখ শ্রমিক 

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং অটোমেশনভিত্তিক উৎপাদন ব্যবস্থার দ্রুত বিস্তারে...

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ ধরার অভিযোগ

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার...

বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন করলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান ২০২৬-এর উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধা...

খুলনায় সাংবাদিকদের ওপর গুলি, বিআরজেইউর নিন্দা

খুলনা মহানগরীতে কয়েকজন সাংবাদিককে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় তীব্র উদ্বেগ...

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

প্রতি সপ্তাহের একেক দিন বন্ধ থাকে রাজধানীর বিভিন্ন এলাকার মার্কেট ও দোকানপাট।...

রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক 

টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিক রাজ্যসভার সদস্যপদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ ক...

মধ্যপ্রাচ্যে উত্তেজনা, আবারও বাড়ল তেলের দাম 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলার প্রভাবে আন্তর্জাতিক জ্ব...

নতুন ঋণ কর্মসূচিতে সংস্কারকে অগ্রাধিকার দিচ্ছে আইএমএফ

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশের সঙ্গে নতুন ঋণ কর্মসূচি নিয়ে আনু...

শহীদ পরিবারকে ১ কোটি টাকা প্রদানসহ তিন দফা দাবি এনসিপির 

জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে শহীদ পরিবারকে আর্থিক সহায়তা, নিরাপত্তা এবং আন্দো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা