সারাদেশ

নিখোঁজের সন্ধান চেয়ে  সংবাদ সম্মেলন, অতঃপর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে নিখোঁজের ৪ দিন পর জামশেদ উদ্দিন (৩২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করে মডেল থানা পুলিশ। সে উপজেলার ৪নং মুরাদপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কমর আলি ভূঁইয়া বাড়ির নুরুজ্জামানের পুত্র।

শনিবার দুপুর আড়াইটার সময় বশরতনগর সমুদ্র উপকূল থেকে মৃতের লাশ উদ্ধার করে পুলিশ।

জানা যায়, গত ১১নভেম্বর সন্ধ্যায় স্বামী জামশেদ উদ্দিন তার স্ত্রী রুবি আক্তারকে ফোন করে ১০-১২ জনের জন্য রান্না করতে বলে। রান্না শেষে জামশেদের স্ত্রী রুবি আক্তার মোবাইলে বারবার ফোন করে না পেয়ে পরদিন থানায় ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০/১২ জনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেন।

এদিকে নিখোঁজের ৪র্থ দিনে স্বামীকে না পেয়ে সীতাকুণ্ড প্রেসক্লাবে স্বামীর সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করেন নিহতের স্ত্রী সহ তার পরিবারের সদস্যরা। সংবাদ সম্মেলনের শেষে সমুদ্র উপকূলে মৃত দেহের সন্ধান পাওয়া গেছে এমন খবরের ভিত্তিতে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বস্তাবন্দি লাশটি থেকে চারিদিকে পঁচা দূর্গন্ধ ছড়িয়ে পড়েছে। বস্তা কেটে লাশটি বের করলে নিহতের ছোট ভাই নাছির লাশটি তার ভাইয়ের বলে সনাক্ত করেন।

এদিকে মডেল থানার সাব ইন্সপেক্টর মোঃ হারুন জানান, নিহতের ছোট ভাই লাশটি সনাক্ত করেন। সুরতহাল শেষে পোস্টমর্টেমের জন্য আমরা চমেক হাসপাতালে প্রেরণ করি।

সান নিউজ/জেএম/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা