সারাদেশ

হানিফের করোনা মুক্তির জন্য ইবি ছাত্রলীগের দোয়া-মাহফিল

ইবি প্রতিনিধি, কুষ্টিয়া: কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এর করোনা মুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ। শনিবার বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয়।

জানা যায়, গত বুধবার (১১ নভেম্বর) এমপি মাহবুব-উল আলম হানিফের করোনা পজিটিভ আসে। তবে ডাক্তারের পরামর্শে নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি। তার করোনা মুক্তি ও সুস্বাস্থ্য কামনায় শনিবার দোয়া ও মিলাদের আয়োজন করে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

এসময় তৌকির মাহফুজ মাসুদ, শিশির ইসলাম বাবু, ফয়সাল সিদ্দিকী আরাফাত, আল আমিন জোয়াদ্দার, বিপুল খান ও হোসাইন মজুমদারসহ ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা