সারাদেশ

রিজেন্ট সাহেদের বিরুদ্ধে সিলেটেও ওয়ারেন্ট

নিজস্ব প্রতিনিধি, সিলেট : রিজেন্ট গ্রুপ ও হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিমের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে সিলেটের এক পাথর ব্যবসায়ীর মামলায় সিলেটের এক আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

রোববার বিকেলের দিকে সিলেটের মুখ্য মহানগর হাকিম (১ম) হারুনুর রশিদ এ পরোয়ানা ঘোষণা করেন। পাথর ব্যবসায়ীর বাড়ি সিলেটের জৈন্তাপুর উপজেলায়। নাম শামসুল মাওলা। তিনি ‘মাওলা স্টোন ক্রাশার মিল’র মালিক। গত ৪ মার্চ সিলেটের সাহেদের বিরুদ্ধে ২৫ লাখ টাকার তিনটি প্রতারণা মামলা দায়ের করেছিলেন। সাহেদের দেয়া ১০ লাখ টাকা করে ২টি চেকে ২০ লাখ এবং আরেকটি চেকে ৫০ হাজার টাকা নির্ধারিত সময়ে না পাওয়ায় ৩টি মামলা করেছিলেন তিনি।।

করোনা পরিস্থিতির কারণে এতদিন পর রোববার এই মামলার শুনানি অনুষ্ঠিত হয়। এসময় সাহেদ করিমের আইনজীবি জামিনের আবেদন করলে বিচারক তা নাকচ করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা ও দায়রা জজ আদালতের এপিপি ও বাদিপক্ষের আইনজীবী মো. আবদুস সাত্তার।

সান নিউজ/এক/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা