সারাদেশ

ধর্ষক নওরোজকে খুঁজছে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের পশ্চিম ফরিদপুর গ্রামের বাসিন্দা নওরোজ হীরা সিকদার। তিনি ফরিদপুর ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য। তাছাড়া একটি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি এবং আরেকটি মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্যও তিনি।

সেই সুবাদে বিদ্যালয়ের ছাত্রীদের বেতনসহ বিভিন্ন ফি মওকুফ ও পরীক্ষায় ভালো নম্বর পাইয়ে দেয়ার কথা বলে সম্পর্ক গড়ে তোলেন তিনি। পরে অন্তরঙ্গ ভিডিওচিত্র মুঠোফোনে ধারণ করে সেটি দেখিয়ে ফাঁদে ফেলে ধর্ষণ করেন। এমনকি সেটাও গোপনে ভিডিও করেন। ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ওই ছাত্রীদের অনৈতিক সম্পর্ক রাখতে বাধ্য করতেন তিনি।

সম্প্রতি নওরোজ হীরার সঙ্গে জমি নিয়ে এক প্রতিবেশীর ঝগড়া হয়। একপর্যায়ে তারা মারামারিতে জড়িয়ে পড়েন। এ সময় নওরোজ হীরার পকেট থেকে তার মুঠোফোন পড়ে যায়। পরে গ্রামের এক ব্যক্তি ওই মুঠোফোন কুড়িয়ে পান।

মুঠোফোনটির মেমোরি কার্ডে সংরক্ষণ করে রাখা ১১ ছাত্রীকে ধর্ষণের ভিডিও সম্প্রতি গ্রামবাসীর মোবাইল ফোনে ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়ে যান নওরোজ হীরা।

নওরোজ হীরার কঠোর শাস্তি দাবি করেছেন এলাকাবাসী। তারা বলেন, নওরোজ হীরা এমন চরিত্রহীন, ভয়ংকর মানুষ সেটা আমাদের জানা ছিল না। সে একাধিক ছাত্রীকে ফাঁদে ফেলে ধর্ষণ করেছে। সে একজন সিরিয়াল ধর্ষক। অপকর্মের কারণে তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার।

এদিকে লোকলজ্জার ভয়ে ভুক্তভোগী ছাত্রীরাও এ ব্যাপারে কোনো মামলা করেনি। তবে ধর্ষণের বিষয়টি জানাজানি হলে ঘটনার শিকার এক ছাত্রীর (১৬) মা বাদী হয়ে গত বুধবার বাকেরগঞ্জ থানায় নওরোজ হীরার বিরুদ্ধে মামলা করেছেন। নির্যাতনের শিকার আরেক ছাত্রীর স্বজন মৌখিক অভিযোগ করেছেন।

নওরোজ হীরা বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের পশ্চিম ফরিদপুর গ্রামের মৃত আব্দুল খালেক সিকদারের ছেলে। হীরা দুই সন্তানের জনক। তবে একাধিক মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্কের কারণে কয়েক বছর আগে তার স্ত্রী তাকে তালাক দিয়েছেন।

বাকেরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর হোসেন মানিক বলেন, ফরিদপুর ইউনিয়ন জাতীয় পার্টির কমিটি ভেঙে আহ্বায়ক কমিটি করা হয়েছে। আহ্বায়ক কমিটির সদস্য ৫১ জন। ওই তালিকায় নওরোজ হীরার নাম থাকতে পারে।

তার অপকর্মের বিষয়টি আমার কানে এসেছে। বর্তমানে আমি এলাকায় নেই। ঘটনা যদি সত্য হয় এলাকায় ফিরে দলের নেতাদের সঙ্গে আলোচনা করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে বলেও জানান এই নেতা।

অভিযোগ প্রসঙ্গে জানতে সোমবার রাতে যোগাযোগ করা হলে নওরোজ হীরার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

বাকেরগঞ্জ থানা পুলিশের ওসি আবুল কালাম আজাদ জানান, নওরোজ হীরা নামে এক ব্যক্তির বিরুদ্ধে গত বুধবার এক ভুক্তভোগীর মা বাকেরগঞ্জ থানায় ধর্ষণ মামলা করেছেন। অভিযোগ পাওয়ার পর থেকে আসামিকে ধরতে কয়েকবার ওই এলাকায় অভিযান চালানো হয়েছে। তবে তাকে পাওয়া যায়নি। পুলিশ নওরোজ হীরাকে গ্রেফতারের চেষ্টা করছে। যেকোনো উপায়ে তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা