সারাদেশ

প্রেমের টানে বাংলাদেশে আসা তরুণীকে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর

নিজস্ব প্রতিনিধি, বেনাপোল (যশোর) : প্রেমের টানে অবৈধপথে দেড় বছর আগে বাংলাদেশে পালিয়ে আসা কৃষ্ণা নামে এক তরুণীকে উদ্ধার করে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) বিকেলে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের উপস্থিতিতে জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থা তাকে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করে।

জাস্টিস অ্যান্ড কেয়ারের এরিয়া ম্যানেজার এবিএম মুহিত হোসেন জানান, বাগেরহাটের আকবার মোল্লা নামে একটি ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ধরে মেয়েটি দেড় বছর আগে সীমান্ত পথে অবৈধভাবে বাংলাদেশে আসে। পরে আকবরের সঙ্গে বিয়ে হয়।

একপর্যায়ে মেয়েটির বাবা ভারতীয় পুলিশের কাছে অপহরণ মামলা করেন। বাংলাদেশ পুলিশ মেয়েটির খোঁজ পেয়ে উদ্ধার করে বাগেরহাট নিরাপদ আবাসন নামে একটি সমাজসেবা সংস্থার হেফাজতে রাখে। পরে আইনি প্রক্রিয়া শেষে ওই তরুণীকে ভারতে তার পরিবারের কাছে পাঠানো হয়।

এসময় উপস্থিত ছিলেন-বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব ও বিজিবির আইসিপি ক্যাম্পের সুবেদার আশরাফ আলীসহ এনজিও সংস্থার কর্মকর্তারা।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা