সারাদেশ

কর্মকর্তারা করোনা আক্রান্ত হলেও তদন্ত বাধাগ্রস্ত হবে না

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটের আলোচিত রায়হান হত্যা মামলা তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ৮ কর্মকর্তা করোনা পজিটিভ। এরমধ্যে আছেন তদন্ত কর্মকর্তা, পুলিশ পরিদর্শক মুহিদুল ইসলাম। আছেন ৫ পুলিশ পরিদর্শক, ১ সহকারী পুলিশ পরিদর্শক ও ২ কনস্টেবল। তারা সবাই আলোচিত এই হত্যা মামলা তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট।

সোমবার (২ নভেম্বর) এমন খবর গণমাধ্যমে প্রকাশিত হলে সচেতন নাগরিক ও রায়হান হত্যা কান্ডের প্রতিবাদে বিক্ষুব্ধ আন্দোলনকারীদের মনে অসংখ্য প্রশ্ন দেখা দেয়। বিশেষ করে মামলার তদন্ত কাজ এতে বাধাগ্রস্ত হবে কি না, এনিয়ে সারাদিন চলেছে ব্যাপক গুঞ্জন-কানাঘুষা।

এ ব্যাপারে জানতে চাইলে সিলেট পিবিআই পুলিশ সুপার খালেকুজ্জামানের আশা, তদন্ত বাধাগ্রস্ত হবে না। এ ব্যাপারে বিস্তারিত ব্যাখ্যা না দিলেও তার কথায় আশাবাদী হতে পারেন সিলেটের সচেতন নাগরিকবৃন্দ।

এ প্রসঙ্গে খালেকুজ্জামান বলেন, আক্রান্তরা রায়হান হত্যা মামলা তদন্তের সাথে সংশ্লিষ্ট। তবে এতে তদন্তকাজ বাধাগ্রস্ত হবেনা বলেই আমি আশাবাদী। তিনি আরো জানান, ডাক্তারদের পরামর্শ নিয়েই তাদের চিকিৎসা চলছে। এদের মধ্যে হাসপাতালে ৩ জন পুলিশ পরিদর্শক ও হোম কোয়ারেন্টাইনে আছেন আরও ২ জন।

প্রসঙ্গত, ১৩ অক্টোবর পুলিশ সদর দপ্তর রায়হান হত্যা মামলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এ স্থানান্তর করে।

সান নিউজ/এক/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা