সারাদেশ

ঝালকাঠির কলেজছাত্রী বীথি এক ঘন্টার মহিলা বিষয়ক কর্মকর্তা

নিজস্ব প্রতিনিধি, ঝালকাঠি : ঝালকাঠি সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী বীথি শর্মা বণিক এক ঘন্টার জন্য মহিলা বিষয়ক অধিদফতরের উপ-পরিচালক পদের ‘প্রতীকী দায়িত্ব’ নিয়ে বাল্যবিয়ে রোধ, কন্যা শিশুবান্ধব পরিবেশ সৃষ্টি এবং নারীর প্রতি সকল ধরনের সহিংসতা বন্ধ ও নারীর ক্ষমতায়ন বিষয়ক সুপারিশমালা পেশ করে তা বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেছেন।

আন্তর্জাতিক সংস্থা প্লান ইন্টারন্যাশনাল এর ‘গার্লস টেকওভার’ কর্মসূচির আওতায় মঙ্গলবার ঝালকাঠির মহিলা বিষয়ক অধিদফতরের উপ-পরিচালক মো. আলতাফ হোসেনের কাছ থেকে প্রতীকীভাবে দায়িত্ব গ্রহণ করেন বীথি। এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। দায়িত্ব গ্রহণ করেই বীথি কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে বৈঠক করেন। এ সময় নারীর সার্বিক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করা হয়। বীথি ন্যাশনাল চিলডেন টাস্কফোর্স (এনসিটিএফ) এর একজন গবেষক।

বৈঠকে উপ-পরিচালক মো. আলতাফ হোসেন নারী সমাজের বিভিন্ন বঞ্চনার কথা এবং তার কার্যালয়ের কার্যক্রমসমূহ তুলে ধরেন। শিশুসংগঠক হেমায়েত উদ্দিন হিমু ও প্লান ইন্টারন্যাশনাল প্রতিনিধি উম্মে আয়মান জ্যোতিও আলোচনায় অংশ নেন।

‘গার্লস টেকওভার’ কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে- একজন কিশোরী, কন্যা শিশু অথবা যুবনারীকে নেতৃত্ব প্রদানকারীর ভূমিকা পালন করতে সহায়তা করা, যাতে করে তার আত্মবিশ্বাস বাড়ে এবং নিজের স্বপ্ন পূরণে সে অঙ্গীকারাবদ্ধ হয়।

সান নিউজ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা