সারাদেশ

উলিপুরে মেয়রের বাসা থেকে কেয়ারটেকারের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, উলিপুর (কুড়িগ্রাম) : উলিপুরে পৌর মেয়রের বাসা থেকে আল আমিন মিয়া (১৯) নামের এক কেয়ারটেকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে উলিপুর থানা পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে পৌর শহরের জোদ্দার পাড়াস্থ মেয়রের বাসভবন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত আল আমিন পার্শ্ববর্তি চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের চড়ুয়া পাড়া গ্রামের রফিকুল ইসলামের পুত্র। গত ৭ মাস ধরে পৌর মেয়র তারিক আবুল আলার বাসায় কেয়ারটেকার হিসেবে কাজ করছিলেন। বাসার লোকজন জানায়, আল আমিন গত সোমবার সন্ধ্যায় কাচারী পুকুরে প্রতিমা বিসর্জন দেখার পর বাসায় ফেরেন। রাতের খাওয়া শেষ করে তিনি নিজ শয়ন ঘরে ঘুমিয়ে পড়েন।

মঙ্গলবার সকালে আল আমিনকে ডাকা-ডাকি করলে তার কোন সাড়া-শব্দ না পাওয়ায় লোকজন ঘরের ছিদ্র দিয়ে আল আমিনের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। খবর পেয়ে উলিপুর থানা পুলিশ লাশ উদ্ধার করেন।

পৌর মেয়র তারিক আবুল আলা মুঠোফোনে জানান, বিষয়টি আমি সকালে শুনেছি, তবে সে কেন এমন করল সেটা বুঝতে পারলাম না।

উলিপুর থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।

সান নিউজ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা