সারাদেশ

লঞ্চের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী : নোয়াখালীর হাতিয়ায় যাত্রীবাহী লঞ্চের ছাদে খেলতে গিয়ে নদীতে পড়ে স্থানীয় এক শিশু নিখোঁজ হয়েছে। নিখোঁজ হৃদয় (১০) উপজেলার তমরদ্দি ইউনিয়নের ১নং ক্ষিরোদিয়া গ্রামের মৃত রফিক উদ্দিনের ছেলে। ঘটনাস্থলে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের দুটি দল নিখোঁজ শিশুটিকে উদ্ধারে অভিযান চালাচ্ছে। সোমবার (২৬ অক্টোবর) বেলা ১১টায় হাতিয়ার তমরদ্দি লঞ্চ ঘাটে একটি যাত্রীবাহী লঞ্চের ছাদ থেকে নদীতে পড়ে শিশুটি নিখোঁজ হয়।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) মো.ইমরান হোসেন জানান, ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার জন্য এমভি তাফসির ও এমভি ফারহান-৩ নামে দুটি লঞ্চ তমরদ্দি ঘাটে অবস্থান করছিল। সেখানে ঘাট এলাকার একদল শিশু লঞ্চের ছাদে খেলাধুলা করছিল।

এ সময় এমভি ফারহান-৩ লঞ্চের ছাদ থেকে হৃদয় নামে শিশুটি নদীতে পড়ে ডুবে যায়। সাথে সাথে ঘাটের শ্রমিকরা নদীতে নেমে অনেক খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে পারেনি। একপর্যায়ে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের সদস্যরা খবর পেয়ে ঘাটে এসে নদীতে তাদের উদ্ধার অভিযান শুরু করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

ইউএনও মো. ইমরান হোসেন জানান, ঘটনার ছয় ঘণ্টা অতিবাহিত হলেও নিখোঁজ ওই শিশুকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। তবে ঘটনাস্থলে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

সেনাবাহিনীর প্রকৃত শক্তি শৃঙ্খলা, নৈতিকতা ও জন আস্থা: প্রধানমন্ত্রী

সেনাবাহিনীর প্রকৃত শক্তি শুধু অস্ত্র, সরঞ্জাম কিংব...

কাতারে গ্রেপ্তার বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান

দুদকের দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা দুর্নীতির দ...

ঢাবিতে আনোয়ারউল্লাহ চৌধুরী স্বর্ণপদক ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের মেধা...

তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সূচি ও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা