সারাদেশ

গরু বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়লো বৃদ্ধা

নিজস্ব প্রতিনিধি, নেত্রকোনা : নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার পানুর গ্রামে সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টার দিকে রেললাইনের হুকে বেঁধে রাখা গরু বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে আছিয়া বেগম (৬৫) নামে এক বৃদ্ধা। ময়মনসিংহ থেকে মোহনগঞ্জগামী ২৬২নং ডাউন লোকাল ট্রেনে কাটা পড়ে ওই বৃদ্ধার মৃত্যু হয়। নিহত আছিয়া বেগম মোহনগঞ্জ উপজেলার তালেহা গ্রামের মৃত রওশন আলীর স্ত্রী।

স্থানীয় রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, আছিয়া বেগম বেশ কিছু দিন আগে উপজেলার পানুর গ্রামে মেয়ে নার্গিসের বাড়িতে বেড়াতে এসেছিলেন। সোমবার (২৬ অক্টোবর) সকালে মেয়ের গরু রেললাইনের হুকের সঙ্গে ঘাস খাওয়ার জন্য বেঁধে রাখা ছিল।

বেঁধে রাখা গরুর দঁড়ি রেললাইনের হুকে পেঁচিয়ে যায়। এমন সময় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ২৬২নং লোকাল ট্রেন আসতে দেখে বৃদ্ধা গরুটিকে ধাক্কা দেন। গরুটিকে বাঁচাতে পারলেও তিনি ট্রেনের নিচে কাটা পড়েন।মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সমর বড়ূয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি বলেন, এ বিষয়ে ঊর্ধ্বতনের সঙ্গে কথা বলেছি। নিহত বৃদ্ধার মেয়ে নার্গিস এ ঘটনা নিজের চোখে দেখেছেন।

নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় অপমৃত্যু মামলা দায়ের করে স্বজনের কাছে লাশ হস্তান্তর করা হবে।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

সেনাবাহিনীর প্রকৃত শক্তি শৃঙ্খলা, নৈতিকতা ও জন আস্থা: প্রধানমন্ত্রী

সেনাবাহিনীর প্রকৃত শক্তি শুধু অস্ত্র, সরঞ্জাম কিংব...

কাতারে গ্রেপ্তার বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান

দুদকের দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা দুর্নীতির দ...

ঢাবিতে আনোয়ারউল্লাহ চৌধুরী স্বর্ণপদক ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের মেধা...

তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সূচি ও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা