সারাদেশ

রায়হানের মা'র অনশন ভাঙালেন সিসিক মেয়র আরিফ

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটে রায়হান হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসিতে ঝুলানোর দাবিতে অনশনে বসেছিলেন নিহত রায়হানের মা ও পরিবারের সদস্যবৃন্দ।

রোববার সকাল ১১টার দিকে যেখানে রায়হানকে নির্যাতন করা হয়েছিল, সেই অভিশপ্ত বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সামনে ৬ ঘন্টা অনশন চালিয়েছেন তারা। বিকেল ৫টার দিকে সেখানে উপস্থিত হয়ে অনশন ভাঙিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

রায়হানের মা সালমা বেগমের সাথে অনশনে ছিলেন রায়হানের চাচা-চাচি, মামা-খালা ও আত্মীয়-স্বজনসহ আখালিয়া এলাকাবাসী।

বিকেল সাড়ে ৪টার দিকে অনশন আন্দোলনে রূপ নেয়। রায়হানের পরিবারের সদস্যরা এবং আখালিয়া এলাকাবাসী বন্দরবাজার রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন।

খবর পেয়ে দ্রুত ঘটনস্থলে ছুটে আসেন মেয়র আরিফুল হক চৌধুরী। পৌনে ৫টার দিকে রায়হানের মাকে সান্তনা দিয়ে জুস পান করিয়েছেন তিনি। পরে বিক্ষোভকারীদের শান্ত করে অবরোধ তুলতে সাহায্য করেন।

অনশনকালে রায়হানের মার হাতে ‘আমার ছেলে কবরে, খুনি কেন বাইরে’ স্লোগান লেখা ফেস্টুন হাতে বসে থাকতে দেখা যায়। অন্যরা ‘বোন বলে ডাকবে কে? আমার ভাইকে ফিরিয়ে দে’ ও ‘ফাঁসি দিয়ে প্রমাণ করো, পুলিশ নয়- জনগণ বড়’ ইত্যাদি স্লোগান সেলখা ফেস্টুন নিয়ে বসেছিলেন।

এসময় তাদের মাথায় ছিল কাফনের কাপড়।

সান নিউজ/এক/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা