সারাদেশ

পাষন্ড স্বামীর নিষ্ঠুর নির্যাতনের শিকার স্কুল শিক্ষিকা


নিজস্ব প্রতিনিধি, পাবনা : পাবনার সাঁথিয়ায় পাষন্ড স্বামীর যৌতুকের লালসায় নিষ্ঠুর নির্যাতনের শিকার হয়েছে নার্গিছ খাতুন (৩১) নামে এক স্কুল শিক্ষিকা। সে সাঁথিয়া উপজেলার যশমন্তদুলিয়া গ্রামের নজরুল ইসলামের স্ত্রী ও পার্শ্ববর্তী সাগরকান্দি উচ্চ বিদ্যালয়ের সহঃশিক্ষিকা। ঘটনাটি ঘটেছে উপজেলার যশমন্তদুলিয়া গ্রামে।

এ ঘটনায় ওই শিক্ষিকার বাবা হোসেন আলী শেখ বাদী হয়ে শুক্রবার রাতে সাঁথিয়া থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। মামলার পরপরই থানা পুলিশ আসামী নজরুল ইসলামকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।

সাঁথিয়া থানায় দেয়া অভিযোগ সুত্রে জানা যায়, সাঁথিয়া উপজেলার যশমন্তদুলিয়া গ্রামের নজরুল ইসলামের সাথে এক বছর আগে বিয়ে হয় পার্শ্ববর্তী আমিনপুর থানাধীন দুর্গাপুর গ্রামের হোসেন আলীর মেয়ে স্কুল শিক্ষিকা নার্গিস খাতুন (৩১)। বিয়ের কিছুদিন পর থেকেই তার পাষন্ড স্বামী মোঃ নজরুল ইসলাম (৩৫)। যৌতুকের টাকার জন্য তার স্ত্রীকে বিভিন্ন সময়ে কারণে-অকারণে মারপিটসহ শারীরিক নির্যাতন করতো।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২০/১০/২০২০ইং) বিকেলে তার স্বামী নজরুল বিনা কারণে যৌতুকের টাকা আনার জন্য চাপ দেয়। তখন সে যৌতুকের টাকা দিতে অস্বীকার করলে কথা কাটাকাটির এক পর্যায়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এ পর্যায়ে উত্তেজিত হয়ে লোহার রড দ্বারা পিটিয়ে নার্গিস খাতুনের শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে।

খবর পেয়ে নার্গিসের পরিবার তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে শুক্রবার রাতে নার্গিসের বাবা হোসেন আলী সেখ বাদী হয়ে ২জনকে আসামী করে সাঁথিয়া থানায় মামলা দায়ের করেন। যার নং ২৫,তারিখ ২৩-১০-২০২০ইং। মামলার পর রাতেই থানা পুলিশ পাষন্ড স্বামী নজরুলকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

এদিকে বিবাদীরা ফোন করে নার্গিস খাতুনের বাবাকে বলে মামলা মোকদ্দমা করিলে হত্যাসহ বড় ধরনের তি করিবে মর্মে হুমকি প্রদান করেন বলে অভিযোগ করেন হোসেন আলী সেখ।

নির্যাতিতা নার্গিস খাতুন বলেন, নজরুলের সঙ্গে তার এক নিকট আত্মীয়র সাথে অবৈধ সম্পর্ক থাকায় এ নিয়েও দুজনের যোগসাজসে প্রায়ই আমাকে নির্যাতন ও মারপিট করতো।

সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান মামলার সত্যতা নিশ্চিত করে জানান,অপরাধী যেই হোক তাকে শাস্তি পেতেই হবে। ঘটনার পরপরই পাষন্ড স্বামী নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। শনিবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।

সান নিউজ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা