সারাদেশ

ঝালকাঠির রাজাপুরে অন্তঃসত্ত্বা গৃহবধুর রহস্যজনক মৃত্যু, স্বামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, ঝালকাঠি : ঝালকাঠির রাজাপুরে আইরিন আক্তার কবিতা (২০) নামে অন্তঃসত্ত্বা এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার দিবাগত রাতেই কবিতার বাবা মোঃ ইউনুস ভূইয়া বাদী হয়ে কবিতার স্বামী মিরাজ আকন (২২) কে আসামি করে থানা মামলা দায়ের করেন। পুলিশ রাতেই মিরাজকে গ্রেপ্তার করেছে। রাত সাড়ে ৯টয় নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তে ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে। আইরিন আক্তার কবিতা উপজেলার হাইলাকাঠি গ্রামের মোঃ মিরাজ আকন এর স্ত্রী ও একই গ্রামের মোঃ ইউনুস ভূইয়ার কন্যা।

মামলা সূত্রে জানা গেছে, দুই বছর পূর্বে একই গ্রামের আব্দুস ছালাম আকন এর বড় পুত্র মিরাজ আকন এর সাথে কবিতার বিবাহ হয়। তাদের দাম্পত্য জীবনে ৭ মাসের একটি কন্যা সন্তান রয়েছে। কবিতা তার বাবার বাড়িতে বেড়াতে আসবে এ নিয়ে কবিতার সাথে তার স্বামীর বিরোধ সৃষ্টি হয়। ঘটনার দিন বৃহস্পতিবার বিকালে মোবাইল ফোনে কবিতার অসুস্থ্যতার খবর তার বাবার বাড়ির লোকজনকে জানানো হয়। বাবার বাড়ির লোকজন ঘটনা স্থলে গিয়ে উপস্থিত লোকজনের কাছে কবিতাকে তার স্বামী মারধর করেছে বলে জানতে পারে। এ সময় কবিতা অজ্ঞান ছিল। অজ্ঞান অবস্থায় কবিতাকে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক মোঃ আবুল খায়ের মাহমুদ বলেন, কবিতাকে মৃত অবস্থায় মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। তবে তিনি দেড় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম বলেন, “লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে। সুরতহাল রিপোর্টে কবিতার দেহে কোন দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মামলার আসামিকে গ্রেফতার করে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।”

সান নিউজ/আরকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা