সারাদেশ

গাজীপুরে কলেজছাত্রীকে জঙ্গলে নিয়ে গণধর্ষণ

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর : গাজীপুরে এক কলেজছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের শিকার হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।এই ঘটনায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপি'র সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

ভিকটিম ও তার পরিবারের লোকজন জানায়, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যার আগে আগে এইচএসসি পড়ুয়া ভিকটিমকে তার বন্ধু নাঈম জয়দেবপুরের বাসা থেকে ফোন করে বের করে। বাসা থেকে বের হওয়ার পরই তাকে একটি অটোরিকশায় তোলে প্রায় তিন কিলোমিটার দূরের চত্বর বাজারের কাছে নিয়ে যায়।

সেখানে জঙ্গলে নিয়ে তিনজন মিলে ধর্ষণ করে। ধর্ষণে বাঁধা দিলে এ সময় তাকে শারীরিকভাবেও জখম করা হয়। ছাত্রীর চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্বজনদের কাছে তুলে দেয়। রাত এগারোটার দিকে তাকে নেয়া হয় শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে।

জিএমপি'র ডিসি (ডিবি) মো. জাকির হাসান গণমাধ্যমকে জানান, এ ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে। মামলার অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।তিনি আশা করছেন দ্রুততম সময়ের মধ্যে আসামিরা গ্রেপ্তার হবে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা