সারাদেশ

ফরিদপুরে কলেজ ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক, বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারীর এক অপ্রাপ্তবয়স্ক কলেজ ছাত্রীকে (১৭) অপহরণের এক মাস পর উদ্ধার করেছে বোয়ালমারী থানা পুলিশ।

ওই ছাত্রীর বাড়ি বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের টুংরাইল গ্রামে। অপহরণকারী হিসেবে অভিযুক্ত ইব্রাহিম শেখের বাড়ি পার্শ্ববর্তী গ্রাম সুতালিয়ায়। সে রতন শেখের ছেলে।

এজাহার সূত্রে জানা যায়, ওই ছাত্রী বোয়ালমারী কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। কলেজে আসা যাওয়ার পথে ইব্রাহিম প্রায়ই তাকে উত্যক্ত করত এবং কুপ্রস্তাব দিত। গত ৮ সেপ্টেম্বর সহস্রাইল বাজারে কেনাকাটা করতে গেলে পূর্বে থেকে ওৎ পেতে থাকা ইব্রাহিম তার সঙ্গীদের নিয়ে ওই ছাত্রীকে জোর করে মাইক্রোবাসে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

সেখানে দীর্ঘ এক মাসের অধিক সময় আটকে রেখে তাকে ধর্ষণ করে। ইব্রাহিম ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং এক সন্তানের জনক। সে গাজীপুরের টংগীতে একটি ফার্নিচারের দোকানে কাজ করে।

ছাত্রীর পরিবার অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে গত ২৭ সেপ্টেম্বর তার মা বাদী হয়ে চার জনকে আসামী করে বোয়ালমারী থানায় মামলা করেন। গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক আশুতোষ ভৌমিক, মো. সাইফুদ্দিন আহমেদ ও দীপংকর সান্যালের নেতৃত্বে অভিযান চালিয়ে পুলিশের একটি দল গাজীপুরের টংগীর পূর্ব থানার দত্তপাড়া এলাকা থেকে মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে মেয়েটিকে উদ্ধার এবং ইব্রাহিম শেখকে আটক করে।

এ ব্যাপারে বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুর রহমান বলেন, অপহরণের প্রধান আসামী ইব্রাহীমকে বুধবার আদালতে পাঠানো হয়েছে এবং মেয়েটির ডাক্তারি পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/কেএস/এসকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা