ছবি: সংগৃহীত
সারাদেশ

গজারিয়াতে যুবককে কুপিয়ে হত্যা

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার চৌদ্দকাউনিয়ায় প্রতিপক্ষের হামলায় এক যুবক নিহত হয়েছে। এই ঘটনায় উত্তেজনা বিরাজ করছে গোটা এলাকায়।

গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাউনিয়া গ্রামে প্রাথমিক বিদ্যালয়-সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে বলে জানা যায়।

নিহত যুবকের নাম জয় সরকার (২৫)। সে গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাউনিয়া গ্রামের জামাল সরকারের ছেলে বলে জানা গেছে।

জানা যায়, আধিপত্য বিস্তারসহ বিভিন্ন বিষয় নিয়ে চৌদ্দকাউনিয়া গ্রামের জামাল সরকারের পরিবারের সাথে স্থানীয় বেকু হাসান এবং হোগলাকান্দির লালু গ্রুপের লোকজনের বিরোধ ছিল। বেশ কয়েকবার বেকু হাসান ও হোগলাকান্দির লালু গ্রুপের লোকজন জামালের পরিবারের ওপর হামলা চালায়। সর্বশেষ বুধবার (২৬ নভেম্বর) রাত সাড়ে সাতটার দিকে চৌদ্দকাউনিয়া প্রাথমিক বিদ্যালয়-সংলগ্ন এলাকায় বেকু হাসানের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী জামালের ছেলে জয়ের ওপর হামলা চালায়।

এসময় তারা তাকে দা দিয়ে কুপিয়ে জখম করে। তার আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরবর্তীতে তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নূরে আলম জিকু বলেন, রাত নয়টার দিকে তাকে আমাদের হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক পর্যবেক্ষণ শেষে আমরা তাকে মৃত ঘোষণা করি। তার গায়ের বিভিন্ন অংশে ধারালো ছুরি-জাতীয় কিছু আঘাত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে আমরা ধারণা করছি।

নিহত জয়ের বাবা জামাল সরকার বলেন, আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই। আমি থানায় মামলা করব।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন, এ ঘটনায় একজন নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকব আমরা। অচিরেই তারা গ্রেফতার হবে।

প্রসঙ্গত, চলতি বছরের ১১ মে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাউনিয়া গ্রামে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা, ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটে। সেদিন বেকু হাসানের নেতৃত্বে ৩০–৪০ জন প্রতিপক্ষের ৮টি বাড়িঘরে হামলা, ভাঙচুর এবং লুটপাট চালায়। এর আগেও ২০২৪ সালের ৭ অক্টোবর চৌদ্দকাউনিয়া গ্রামে এই একই গ্রুপের লোকজন বাউল গানের আসরে প্রতিপক্ষের ওপর হামলা চালায়। সে সময় একজনের হাতের কবজি বিচ্ছিন্নসহ ৪ জন আহত হয়।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কালাম সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্স

আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং নারী সহকর্মীদের যৌন হয়রানির গুরুতর অভিযোগসহ...

হেফাজতে মৃত্যু: কারাগার ও বাহিনীর জবাবদিহিতা নিয়ে প্রশ্ন

রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় একজন নাগরিকের মৃত্যু যেকোনো গণতান্ত্রিক ব্যবস্...

বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান: দেশপ্রেমে দায়িত্ব পালনের তাগিদ

অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মাদক, অস্ত্র ও চোরাচালান এবং মানবপাচার প্রতিরোধে সীমান...

বেনজীরকে ফেরত পাঠাতে তদন্তে নতুন মোড়

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। তাকে...

দুটি ডিমের উপাখ্যান: আমাদের নৈতিক সংকটের প্রতিচ্ছবি

যেকোনো সমাজ বা রাষ্ট্রের জন্য এর চেয়ে হতাশাজনক, ক্ষোভমিশ্রিত এবং নির্মম সত্য...

পারফরম্যান্সে সন্তুষ্ট না হলে মন্ত্রিসভায় রদবদল

প্রধানমন্ত্রী কোনো উপদেষ্টার পারফরম্যান্সে সন্তুষ্ট না হলে প্রয়োজন অনুযায়ী দপ...

রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ বিদায়ি নৌপ্রধানের  

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে বঙ্গভবনে সাক্ষাৎকালে রা...

এক হচ্ছে পাঁচ ইসলামী ব্যাংক: স্বস্তি, নাকি নতুন ঝুঁকি?

বাংলাদেশের ব্যাংকিং খাত বর্তমানে এক গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে।...

বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা

আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত...

বোয়ালমারীতে আঞ্জুমানের ফ্রি মেডিকেল ক্যাম্প

‘জীবনেও সাথী, মরণেও সাথী’ এই প্রতিপাদ্য নিয়ে ফরিদপুরের বোয়ালমারীত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা