ছবি: সংগৃহীত
অপরাধ

‘ওড়না কোথায়’ বলে তরুণীকে হেনস্তা করা যুবক গ্রেপ্তার

সান নিউজ অনলাইন

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় ‘ওড়না কোথায়’ বলে এক তরুণীকে হেনস্তা করে এক যুবক।

এই ঘটনায় মহিন মজুমদার নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বাংলাদেশ পুলিশ জানায়, আমাদের সমাজে বিভিন্ন ধর্ম, সংস্কৃতি ও রুচির মানুষ বাস করে। ফলে পোশাকেও বৈচিত্র্য থাকবে, এটাই স্বাভাবিক। তবে একজনের পোশাক অন্য কারো কাছে দৃষ্টিকটু মনে হলে তার বিরুদ্ধে যথাস্থানে অভিযোগ জানানো যেতে পারে, কিন্তু তাকে আক্রমণ করা বা হয়রানি করা দণ্ডনীয় অপরাধ। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যাচ্ছে, একজন লোক এক তরুণীকে তার পোশাক নিয়ে হেনস্তা করছে। পুলিশ মহিন মজুমদার নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিয়েছে।

পুলিশ ঐ পোস্টে জানায়, বাংলাদেশ পুলিশ নারী-পুরুষ নির্বিশেষে প্রত্যেককে নিরাপত্তা প্রদান ও যেকোনো ধরনের হয়রানি থেকে মুক্ত রাখতে দৃঢ়প্রতিজ্ঞ।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সড়ক ও জনপথ বিভাগের জমি:

মুন্সীগঞ্জের সিপাহীপাড়া চৌরাস্তায় সড়ক ও জনপদ বিভাগের জমি রাতের আঁধারে দখল করে...

রাজনৈতিক দল ও রাষ্ট্র পরিচালনা: ব্যবধান ও সমন্বয়ের নতুন রাজনীতি

এ, কে, এম শফিউল আযম রুমি: বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে অনেক কিছু...

তেলের সরবরাহ বাড়ছে আজ থেকে

দেশে জ্বালানি তেলের বাজারে সৃষ্ট অস্বাভাবিক চাপ সামাল দিতে আজ থেকে সরবরাহ বাড়...

হরমুজ প্রণালি ফের বন্ধ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার সংলাপ নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। প...

তেলের দাম আবার বাড়ল!

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ধারাবাহিক প্রভাবে দেশের ভোক্তা পর্যায়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা