ছবি: সংগৃহীত
সারাদেশ

গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকে আগুন

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে থেমে থাকা একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ট্রাকে থাকা মালামাল পুড়ে প্রায় ২ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোররাত আনুমানিক ৪টার দিকে গজারিয়া উপজেলার আনারপুরা বাসস্ট্যান্ড সংলগ্ন আকিজ পেপার মিলের সামনে মহাসড়কে এই ঘটনা ঘটে।

খবর নিয়ে জানা যায়, রাত ৪টার দিকে গজারিয়া অংশের আনারপুরা বাসস্ট্যান্ড সংলগ্ন আকিজ পেপার মিলের সামনে জুট বোঝাই একটি ট্রাকে আগুন দেখতে পান স্থানীয়রা। ট্রাকটিতে কাগজের তৈরি কার্টনজাত পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন, পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে প্রায় পোনে ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নির্বাপণে সক্ষম হন।

গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ফিরোজ মিয়া বলেন, “রাত ৩টা ৪০ মিনিটের দিকে আমরা খবর পাই। খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছে অগ্নিনির্বাপণের কাজ শুরু করি। ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে, তবে সম্পূর্ণ নির্বাপণ করতে প্রায় ৪৫ মিনিট সময় লাগে। ট্রাকটিতে মূলত কাগজ তৈরির জন্য আনা পুরাতন কার্টনজাত জিনিসপত্র ছিল। অগ্নিকাণ্ডে প্রায় ২ লাখ টাকার মালামাল পুড়ে গেছে, তবে আমরা প্রায় ১৪ লাখ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছি।”

তিনি আরও বলেন, “ঘটনার সময় ট্রাকের চালক ও হেলপার ভেতরে ঘুমন্ত অবস্থায় ছিলেন। আগুন দেখে তারা লাফিয়ে নিচে নেমে যান। প্রাথমিকভাবে মনে হচ্ছে, কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাইরে থেকে ট্রাকে আগুন লাগিয়ে দিয়েছে।”

বিষয়টি সম্পর্কে গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শওকত হোসেন বলেন, “কেউ আগুন লাগিয়েছে কি না তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, তবে একটি ট্রাকে আগুন লেগেছে। ঘটনার পর মহাসড়কের গজারিয়া অংশে পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে।”

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা