ছবি: সংগৃহীত
সারাদেশ

পুলিশের সামনে ছাত্রলীগ-যুবলীগের মিছিল, এসআইসহ ৩ পুলিশ প্রত্যাহার

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় পুলিশের সামনেই নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ব্যানারে মিছিল করার ঘটনায় এক এসআইসহ তিন পুলিশকে প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে সিরাজদীখান থানার এসআই কামরুজ্জামান সিকদারসহ দুই কনস্টেবলকে প্রত্যাহার করে মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নেওয়া হয়েছে।

এদিকে, পুলিশ অভিযান চালিয়ে যুবলীগের তিন নেতাকর্মীকে আটক করেছে। আটককৃতরা হচ্ছেন– উপজেলার মালখানগর ইউনিয়ন যুবলীগের সভাপতি মকবুল দেওয়ান (৫৪), কর্মী সোহেল শেখ (৩৫) ও মন্টু ভূঁইয়া (৩০)। দুপুর ২টার দিকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।

এর আগে এদিন সকালে জেলার সিরাজদীখান উপজেলার বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজারে মিছিল করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা।

স্থানীয়রা জানান, সকাল ৯টার দিকে ইমামগঞ্জ বাজারে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লিটুর নেতৃত্বে অর্ধশত নেতাকর্মী মিছিল বের করে। প্রায় ২০ মিনিট মিছিল শেষে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা সেখান থেকে সরে যান। প্রকাশ্যে মিছিল দেখে সাধারণ মানুষ হতবাক হন। মিছিলটি ইমামগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করার সময় সেখানে টহলরত পুলিশের গাড়ি দেখা যায়।

সিরাজদীখান থানার ওসি আবু বকর সিদ্দিক মিছিলের বিষয়টি স্বীকার করে বলেন, “মিছিল চলাকালীন সময়ে পুলিশের একটি টহল গাড়ি যাচ্ছিল। পুলিশের অফিসার কিছু বুঝে ওঠার আগেই মিছিলের লোকজন পালিয়ে যায়। তবে এ ঘটনায় দুপুরে এক এসআই ও দুই কনস্টেবলকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে নেওয়া হয়েছে। পরবর্তীতে অভিযানে যুবলীগের তিন নেতাকর্মীকে আটক করতে সক্ষম হয় পুলিশ।”

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনিতে অভিযুক্ত যুবকের মৃত্যু

ভোলার রাজাপুরে বিএনপি নেতাকে কুপিয়ে গুরুতর জখম করা...

সাত খুন, আবরার ও সিনহা হত্যা মামলার আপিল শুনানির তারিখ নির্ধারণ

দেশের আলোচিত তিনটি হত্যাকাণ্ডের মামলা নারায়ণগঞ্জের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা