ছবি: সংগৃহীত
সারাদেশ

গাইবান্ধায় নতুন জেলা প্রশাসক মাসুদুর রহমানের দায়িত্ব গ্রহণ

গাইবান্ধা জেলা প্রতিনিধি

গাইবান্ধা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা কাজে যোগদান করেছেন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

গত ১৩ নভেম্বর রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এ দায়িত্ব দেওয়া হয়। মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা স্ট্যাব্লিশমেন্ট অব ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক (উপসচিব) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়াও তিনি গাইবান্ধার ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গোবিন্দগঞ্জে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

এর আগে সিরাজগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলামকে ৮ নভেম্বর মধ্যরাতে গাইবান্ধা জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু গাইবান্ধায় যোগদানের আগেই তাকে বিদ্যুৎ বিভাগের উপ-সচিব পদে পদায়ন করা হয়।

গাইবান্ধার বিদায়ী জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদকে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একইসঙ্গে তার চাকরি প্রধান উপদেষ্টার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনিতে অভিযুক্ত যুবকের মৃত্যু

ভোলার রাজাপুরে বিএনপি নেতাকে কুপিয়ে গুরুতর জখম করা...

সাত খুন, আবরার ও সিনহা হত্যা মামলার আপিল শুনানির তারিখ নির্ধারণ

দেশের আলোচিত তিনটি হত্যাকাণ্ডের মামলা নারায়ণগঞ্জের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা