সারাদেশ

দীঘিনালায় দু’পক্ষের গোলাগুলিতে নিহত ৪

খাগড়াছড়ি প্রতিনিধি

পাহাড়ে দু’পক্ষের গোলাগুলিতে নিহত ৪
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুর্গম নাড়াইছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট বা ইউপিডিএফ (প্রসিত) ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বা জেএসএসের (সন্তু) মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকের এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন চারজন।

দীঘিনালা থানার ওসি মো. জাকারিয়া গোলাগুলি ও নিহতের তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিন্ধু কারবারিপাড়া এলাকায় ইউপিডিএফের সামরিক কমান্ডার বিপ্লব চাকমা নেতৃত্বাধীন ৪০ থেকে ৪৫ জনের একটি দলের মুখোমুখি হয় জেএসএসের সামরিক কমান্ডার জয়দেব চাকমা নেতৃত্বাধীন ৩৫ থেকে ৪০ জনের আরেকটি দল। ওই সময় গোলাগুলি ও নিহতের ঘটনা ঘটে।তবে তা সঠিক কিনা জানি না। ঘটনাস্থল দুর্গম এলাকায় হওয়ায় যৌথবাহিনী ছাড়া সেখানে পুলিশের যাওয়া সম্ভব নয়।’

তবে, ইউপিডিএফ বলছে, গোলাগুলির বিষয়টি তাদের জানা নেই। এক বিবৃতিতে সংগঠনটি থেকে বলা হয়, ইউপিডিএফ একটি গণতান্ত্রিক দল। এ দলে ‘পিপলস লিবারেশন আর্মি’ নামে কোনো সামরিক শাখা নেই।

এ বিষয়ে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস সন্তু) কারও বক্তব্য পাওয়া যায়নি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

ছাত্রদলের নতুন কমিটিতে আলোচনায় যেসব ছাত্রনেতা

চূড়ান্ত পর্যায়ে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন...

যারা ফ্যামিলি কার্ডের বিপক্ষে ছিল তারা গুপ্ত-সুপ্ত: আইনমন্ত্রী

যারা ফ্যামিলি কার্ডের বিপক্ষে ছিল, তাদের ‘গুপ্ত-সুপ্ত’ বলে মন্তব্...

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

নোয়াখালীর বেগমগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থ...

জামিন না পেয়ে আইনজীবী ও স্ত্রীকে কুপিয়ে জখম, মূল আসামি গ্রেফতার

মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনায় ক্ষুব্ধ হয়ে নিজের আইনজীবী ও তার স্ত...

প্রাকৃতিক উপায়ে যেভাবে ঘর থেকে টিকটিকি দূর করবেন

ঘরে ঢুকতেই দেয়াল বেয়ে টিকটিকি ছুটে বেড়ানোর দৃশ্য অনেকের কাছেই অস্বস্তিকর। যদি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা