সারাদেশ

মাইলস্টোনে দগ্ধ  মাসুমার মৃত্যু, নিহত বেড়ে ৩৫

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। তাঁর নাম মাসুমা (৩৮)। শনিবার সকাল ১০টা ১৫ মিনিটে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল। তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

মাসুমা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অফিস সহকারী ছিলেন বলে জানা গেছে। তিনি স্বামী সেলিম এবং এক ছেলে ও এক মেয়েকে নিয়ে তুরাগের নয়ানগর শুক্রভাঙ্গা এলাকায় থাকতেন। তাঁর বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলায়।

স্বাস্থ্য অধিদপ্তরের শুক্রবার সকাল পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, এ দুর্ঘটনায় মারা যায় ৩২ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে ৫১ জন। পরে শুক্রবার বিকেলে মানিক (১৩) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। আর আজ সকালে জারিফ ফারহান ও মাসুমার মৃত্যু হলো। সবমিলিয়ে এ পর্যন্ত ৩৫ জনের মৃত্যু ঘটলো এ দুর্ঘটনায়।

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ এক বিবৃতিতে বিমান বিধ্বস্তের ঘটনায় ২০ শিক্ষার্থী, দুই শিক্ষক ও দু’জন অভিভাবক নিহতের তথ্য জানায়।

সোমবার দুপুরে উত্তরার দিয়াবাড়ী এলাকায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় দগ্ধ ও আহতদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।


সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা