সারাদেশ

বাঁশ ও বেত শিল্পে ধ্বস

বাগেরহাট প্রতিনিধি

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্যভান্ডার নামে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলীয় জেলা বাগেরহাট ,সাতক্ষীরা , খুলনা পটুয়াখালীও বরগুনা অঞ্চলে ‌প্রয়োজনীয় উপকরণের অভাব, অস্বাভাবিক মূল্য বৃদ্ধি এবং প্লাষ্টিক সামগ্রীর ব্যবহারের কারণে দিন দিন উপকূলীয় অঞ্চল থেকে হারিয়ে যাচ্ছে বাঁশ ও বেত শিল্প। এ শিল্পের সাথে জড়িতরা তাদের পৈতৃক পেশা ছেড়ে দিন দিন অন্য পেশায় মনোনিবেশ করছে। যার কারণে বাঁশ ও বেত শিল্পের হাজার-হাজার পরিবার এখন চরম দুর্দিনের মধ্যে দিনাতিপাত করছে।

উপকূলীয় অঞ্চল খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটের হাজার-হাজার শ্রমিক ঐতিহ্যবাহী বাঁশ ও বেত শিল্পের ওপর নির্ভরশীল। বর্তমানে তারা নানা সমস্যায় জর্জরিত। প্রয়োজনীয় ঋণ, পুঁজির স্বল্পতা বাঁশ ও বেতের স্বল্পতা, মুজুরী কম থাকার কারণে উপকূলীয় অঞ্চলের বিভিন্ন গ্রাম থেকে প্রাচীন ও ঐতিহ্যবাহী বাঁশ ও বেত শিল্প ক্রমান্বয়ে বিলুপ্তি হয়ে যাচ্ছে। ফলে এ শিল্পের সাথে জড়িত হাজার-হাজার শ্রমিক বেকার জীবন যাপন করছে। এসব শ্রমিক বংশ পরম্পরায় এ শিল্পের সাথে জড়িত। তাদের নিপুণ হাতে তৈরি কুলা, চাটাই, হাঁস-মুরগীর খাচা, সাজি, ঢাকনা, চালনী, পাল্লা, খাঁচা, মোড়া বেতের ধামা, পাতিল, চেয়ার, টেবিল, দোলনা, খারাই, পাখা, বই রাখার র্যাক, ঘুনি, ডালা ও ঝুড়ি প্রভৃতি মানুষের নিত্য প্রয়োজনীয় এলাকার চাহিদা মিটিয়ে বাইরে সরবরাহ করতো।বর্তমানে বাঁশ ও বেত পাওয়া যায় না বললেই চলে। প্রয়োজনীয় পরিচর্যা ও প্রশিক্ষণ না থাকার কারণে বাঁশ ও বেতের ঝাড় মরে যাচ্ছে। কয়েক বছর আগেও বাঁশ ও বেতের শো-শো শব্দ সকলকে আন্দলিত করতো। বর্তমানে সেসব বাঁশ বেত ঝাড় চোখে পড়েনা। পৃষ্ঠপোষকতার অভাবে কয়েক বছরে মধ্যে বাঁশ ও বেতের বাগান হারিয়ে গেছে। এক সময় বাঁশ-বেত শিল্পীরা তাদের উৎপাদিত পণ্য বিভিন্ন হাট-বাজারসহ রাস্তায়-রাস্তায় ফেরি করে বিক্রি করতে দেখা যেত। সে দৃশ্য আর চোখে পড়ে না।

বাঁশ ও বেতের সংকটের কারণে এ শিল্পের সাথে জড়িত হাজার-হাজার কুটির শিল্পী ব্যবসা ছেড়ে দিতে বাধ্য হচ্ছে। বাঁশ ও বেতের সামগ্রী তৈরি বিক্রি ছেড়ে অন্য পেশায় চলে যাচ্ছে।বিভিন্ন বাজারে এ সামগ্রী বিক্রেতা বিমল ঋষি বলেন, দীর্ঘ ৪০-৪৫ বছর যাবত এ ব্যবসা করছি, কিন্তু আগের মত এখন আর এ ব্যবসায় জৌলুস নেই। বাঁশ ও বেতের দুষ্প্রাপ্যতার কারণে এ ব্যবসার ঐতিহ্য ধরে রাখা সম্ভব হচ্ছে না।বাঁশ ও বেত শিল্পী শিবু বলেন, গ্রামাঞ্চলে যে বাঁশ পাওয়া যায়, তা চড়া মূল্যে কিনতে হয়। আর বেত নেই বললেই চলে। জিনিসপত্র তৈরি করে খরচ ও মজুরী তোলা দায় হয়ে দাঁড়িয়েছে। বাজারে বাঁশ বেতের সামগ্রীর বিকল্প অনেক প্লাষ্টিক সামগ্রী বিক্রি হচ্ছে। অনেকেই এখন প্লাষ্টিক সামগ্রী ব্যবহারে আগ্রহী হয়ে পড়েছে। তার পরও বাঁশ ও বেতের অনেক সামগ্রীর বেশ কদর রয়েছে। বাঁশঝাড় উজাড় হওয়ার নেপথ্যের অন্যতম কারণ, ইট ভাটা ও টালী কারখানায় বাঁশের মুড়া তুলে ব্যাপকভাবে পোড়ানোর কারণে বাঁশের তীব্র সংকট দেখা দিয়েছে। তাই বাঁশ ও বেতের অভাবে এ শিল্প ধ্বংসের দ্বারপ্রান্তে।

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাইপগান ও ডিস্ক ব্রেকের কুড়ালসহ ২ জন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় দেশীয় তৈরি পাইপগান ও ডিস্ক ব্রেক দিয়ে তৈরি কুড়...

বিনিয়োগ বাড়াতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ-জ্বালানি নিশ্চিতের পরিকল্পনা: প্রধানমন্ত্রী

দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করার...

বন্ধ ছয় সুগার মিলের ব্যয় শত কোটি টাকা, ধ্বংস হচ্ছে মূল্যবান সম্পদ  

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে অবস্থিত রংপুর সুগার মিলস এক সময় উত্...

পিরোজপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

পিরোজপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (৯ আগস্ট...

লৌহজংয়ে মার্কেটে আগুন, রক্ষা পেল হাসপাতাল-ব্যাংক

মুন্সীগঞ্জের লৌহজংয়ে একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দ...

ঝালকাঠিতে পূর্ব বিরোধে সংঘর্ষ, পুত্রকে বাচাতে এসে পিতার মৃত্যু 

ঝালকাঠির নলছিটিতে হামলার হাত থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের পিটুনিতে খু...

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫০৪

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৪ জন...

হরমুজ আর যুদ্ধপূর্ব অবস্থায় ফিরবে না: ইরান

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আর কখনোই যুদ্ধের আগের অবস্থায় ফিরে যাবে...

আবারও প্রশ্নফাঁসের অভিযোগে উত্তাল ভারত

নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের অভিযোগে আবারও উত্তাল হয়ে উঠেছে ভারত। ঝাড়খ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা