সংগৃহীত ছবি
সারাদেশ

স্লোগানে স্লোগানে ভাঙ্গা হচ্ছে কাদেরের বাড়ি

জেলা প্রতিনিধি: আ’লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা চালিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলার সদস্যরা।

আরও পড়ুন: ৪ যানবাহনের সংঘর্ষে নিহত ১

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১টায় কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ১নং ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামের মিয়া বাড়িতে হামলা চালান তারা।

জানা গেছে, আজ সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলার নিজস্ব ফেসবুক পেজ থেকে এই হামলার ঘোষণা দেওয়া হয়।

পোস্টে লিখা হয়েছে, ‘নোয়াখালীর বিপ্লবীরা, বুলডোজার নিয়ে প্রস্তুত থাকুন। মার্চ টু কাউয়া কাদেরের বাড়ি! আজ বেলা ১১টা।’

সরেজমিনে দেখা যায়, আন্দোলনকারীরা কেউ বাড়ির ছাদে, কেউ বাড়ির ভেতরে, আবার কেউ বাড়ির সামনে অবস্থান করছেন। তারা ‘নারায়ে তাকবির, কাউয়া কাউয়া’ সহ বিভিন্ন স্লোগান দিচ্ছে। এ সময় তারা বাড়ির বিভিন্ন আসবাবপত্র, ছাদের রেলিংয়ে ও সামনে থাকা পোড়া একটা গাড়িতে আগুন দেন।

আন্দোলনকারী বলেন, সারাদেশে শিক্ষার্থীদের ওপর হামলা ও উস্কানিমূলক বক্তব্যের জন্য দায়ী আ’লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ সেই রাগ ও ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন ছাত্র-জনতা। সবাই কাউয়া কাউয়া স্লোগান দিচ্ছে। এমন খারাপ রাজনীতি কেউ করলে তাদের এমন পরিণতি হবে, এটাই আমাদের শেষ কথা।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

আন্তর্জাতিক যুব দিবস আজ

আজ ১২ আগস্ট, আন্তর্জাতিক যুব দিবস। বিশ্বের তরুণদের অধিকার, সম্ভাবনা, নেতৃত্ব...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১১ আগস্ট) প্রতি ভরি সোনায় ১ হা...

অন্ধকারে জনজীবন: তীব্র গরমে বিদ্যুতের জন্য হাহাকার, কোথাও ১৬ ঘণ্টা লোডশেডিং

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যে নতুন করে বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ভয়াব...

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়লেন লিভিট

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের প্রেস সেক্রে...

অবশেষে ইরাক থেকে সব সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

২৩ বছর পর আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক থেকে সব সেনা প্রত্যাহার করে নিচ্ছে...

কী কী কারণে বাড়তে পারে মানসিক চাপ? জেনে নিন এখনই 

স্ট্রেস বা মানসিক চাপ জীবনের স্বাভাবিক একটি অংশ। অনেক ক্ষেত্রে এটি মানুষকে কা...

 বড়পুকুরিয়ায় কৃষিজমিতে গড়ে উঠছে ‘ভুতুড়ে’ স্থাপনা

দেশের একমাত্র ভূগর্ভস্থ বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগেই দিনাজপুরের পার্...

মাদারীপুরে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মশাল মিছিল

মাদারীপুরে নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের প্রতিবাদে মশাল মিছিল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা